শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলব উত্তরে গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্য স্বামী আটক

reporter / ২৪৬ ভিউ
আপডেট : রবিবার, ১১ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তরে এক গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে সন্দেহে স্বামীকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার হানিরপার গ্রামে।
জানা যায়, হানিরপার গ্রামে নজরুল ইসলামের ছেলে রিদয় (২২) এর সাথে দশানী গ্রামের দ্বীন ইসলামের মেয়ে মিম আক্তার (১৯) এর সাথে প্রেমছিল। ৮ মাস আগে তাদের বিয়ে হয়। শুক্রবার রাত ১০ টার দিকে পারিবারিক কলহের জেরধরে ঘরের আরায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যু রহস্যজনক হওয়ায় পুলিশ তাকে আটক করে। এ ঘটনায় পুলিশ নিহতের লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে।
এ বিষয়ে নিহতের পিতা দ্বীন ইসলা আত্মহত্যার প্রবঞ্চনার দায়ে থানায় মামলা করেন। জানান, গত ৮ মাস আগে রিদয়ের সাথে আমার মেয়ে মিম আক্তারের সাথে বিয়ে হয়।
বিয়ের পর থেকেই মিমের স্বামী শশুর বাড়ির লোকজন যৌতুকের দাবিতে মারপিট ও নির্যাতন করতো। মেয়ের সুখের কথা চিন্তা করে অনেক সহ্য করেছি। আমার মেয়েকে পরিকল্পিতভাবে মেরে গলায় ওড়না পেচিয়ে ঝুলিয়ে রেখেছে। নিরপেক্ষ তদন্তসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
নিহত মিমের স্বামী রিদয় অভিযোগ অস্বীকার করে বলেন, মিম কেন আত্মহত্যা করেছে তা তিনি বুঝতে পারছেন না।
এ ব্যাপারে মতলব উত্তর থানার ইনচার্জ মো. মহিউদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি পরিকল্পিত হত্যা না আত্মহত্যা!


এই বিভাগের আরও খবর