শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

মতলব উত্তরে নৌপুলিশের অভিযানে ৫ জেলে আটক

reporter / ৫৪০ ভিউ
আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

সরকারি নির্দেশনা অমান্য করে মতলব উত্তরের মেঘনা নদীতে অবৈধভাবে মাছ শিকার করতে যাওয়ায় ৫ জেলেকে আটক করেছে মোহনপুর নৌপুলিশ। গত (২২অক্টোবর) রবিবার দুপুরে মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকার মেঘনা নদী থেকে ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের মিরাকান্দি গ্রামের আব্দুর রব বেপারীর ছেলে মোঃ জিলানী বেপারী, আমিরাবাদ গ্রামের মো.আজগর আলীর ছেলে মো.সোহেল, একই গ্রামের মো. সনু মিয়ার ছেলে মো. শরীফ হোসেন, চাঁদপুর সদরের মনোয়ারকান্দি গ্রামের মৃত-হাসমত আলীর ছেলে মোঃ দেলোয়ার হোসেন একই গ্রামের মৃত নবাব আলী হাওলাদারের ছেলে মোঃ ইউসুফ হাওলাদার।

আটককৃতদের কাছ থেকে ৪ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। মোহনপুর নৌপুলিশের ইনচার্জ মনিরুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষায় আমাদের নিয়মিত অভিযান চলছে। সেই সেই অভিযানের অংশ হিসেবে উপজেলার মেঘনা নদীর এখলাছপুর এলাকা থেকে ৫ জেলেকে আটক করি। তাদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আাইন ১৯৫০ (সংশোধন ২০২৩) ধারা আইনে নিয়মিত মামলা করা হয়েছে এবং জেল হাজতে প্রেরন করা হয়েছে।


এই বিভাগের আরও খবর