শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

reporter / ৪৬০ ভিউ
আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
বক্তব্যে এমএ কুদ্দুস বলেন, শিক্ষার একটি অংশ খেলাধুলা। তাই শিক্ষার পাশাপাশি খেলাধুলা করতে হবে। তাহলে মনমানসিকতা ভালো ভালো থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করছেন। প্রতি মৌসুমে জাতীয় পর্যায়ে খেলাধুলা আয়োজন করেছেন।
তিনি আরও বলেন, উন্নয়নের জন্য বিশ্বের মধ্যে বাংলাদেশকে এক নামে পরিচিত। এটা শুধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে। তাই আসুন আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়তে বাংলাদেশ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও ওটারচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঢালী কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ কাইয়ুম খান।
আরো বক্তব্য রাখেন, বদরপুর আদমিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরকার আবুল কালাম আজাদ, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজালাল, নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর