শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলব কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষা সফর অনুষ্ঠিত

reporter / ৩২৫ ভিউ
আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী কচি-কাঁচা  প্রি-ক্যাডেটস্কুলের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।গত ১৫ ফেব্রুয়ারী কুমিল্লার কোটর্বাড়ী এলাকার ম্যাজিক প্যারাডাইজে শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। সকাল পোনে ৮টায় মতলব থেকে ৭ টি বাসে কচি কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের  শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যসহ ৩ শতাধিক লোক নিয়ে শিক্ষা সফরের উদ্দেশ্য রওয়ানা হলে  বেলা এগারোটায় ম্যাজিক প্যারাডাইজে এসে পৌছায়। পরে শিক্ষকদের সমন্বয়ে কয়েকটি গ্রুফে শিক্ষার্থীরা ম্যাজিক প্যারাডাইজের বিভিন্ন রাইটে ঘুরে ঘুরে আনন্দ উপভোগ করেন।প্রায় ৩ ঘন্টা বিভিন্ন রাইট উপভোগ শেষে দুপুরের খাবার পরিবেশ করা হয়।বিকাল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রেফেল ড্র, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মতলব সূর্যমুখী কচি কাঁচা মেলার সভাপতি মাকসুদুল আলম বাবলুর সভাপতিত্বে ও কচি কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমেদ বাদলের পরিচালনায় বক্তব্য রাখেন মেলার সহ সভাপতি  দেওয়ান মোঃ রেজাউল করিম,সম্পাদক  ফারক বিন জামান, মেলার কোষাদক্ষ এসএম সেলিম, স্কুলের কোষাদক্ষ গোলাম মোস্তফা কাদরী,মেলার সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, বর্তমান মেলার সাধারণ সম্পাদক আইননুন  নাহার কাদরী,স্কুল পরিচালবা কমিটির সদস্য সাংবাদিক গোলাম সারওয়ার সেলিম। এসময় মেলা ও স্কুলের কর্মকর্তা,অভিভাবক, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে পুরস্কার বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর