শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলব-গজারিয়া সেতু এ এলাকার  আত্মমর্যাদা ও আত্মনির্ভরতার  প্রতীক হবে — পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

reporter / ৩৬১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

কোনো ষড়যন্ত্রই শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা কে নস্যাৎ করতে পারবে না
—– নুরুল আমিন রুহুল এমপি 
আরিফুল ইসলাম শান্ত / কামরুল হাসান রাব্বিঃ
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে এ সেতু ভূমিকা হবে সুদূর প্রসারী। সামাজিক উন্নয়নে এর বড় ভূমিকা থাকবে।
তিনি বলেন, মতলব উত্তর-গজারিয়া সেতু দেশের এ অঞ্চলের মানুষের জন্য অর্থনৈতিক লাইফ লাইন রূপে কাজ করবে। বাণিজ্য, আঞ্চলিক বাণিজ্য, শিল্পাঞ্চল গড়ে ওঠা, কৃষি সম্প্রসারণ, অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে এ সেতু।
মঙ্গলবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালিপুর পাম্প হাউজ সংলগ্ন মাঠে মেঘনা-ধনাগোদা নদীর উপর মতলব উত্তর (জামালপুর)-গজারিয়া (ভবেরচর) সড়কে সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনায় (স্টেকহোল্ডার) মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এ কথা বলেন। মতলব উত্তর জামাপুর-গজারিয়া ভবেরচর সড়কে সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোঃ মনজুর হোসেন এর সভাপতিত্বে ও যুগ্ম-সচিব ভিখারুদ্দৌলা চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল, ভৌত অবকাঠামো বিভাগের সচিব ও সদস্য সত্যজিত কর্মকার, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, টিপসা’র প্রতিনিধি কার্লোস ব্যারেজ, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লোহমান আহমেদ মুন্সি, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজুল ইসলাম ভুলন চৌধুরী, জেলা স্বেচ্চাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী।
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, মতলব-গজারিয়া সেতু এ এলাকার আত্মমর্যাদা এবং আত্মনির্ভরতার প্রতীক। জাতি হিসেবে এটি আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। এতো আকাঙ্ক্ষার এই সেতু আর স্বপ্ন নয়, এখন বাস্তব। এটি আমাদের অহংকার। মতলব-গজারিয়া সেতু বাংলাদেশের বহুমাত্রিক ক্ষেত্র সৃষ্টি করেছে। সেতুকে কেন্দ্র করে বাংলাদেশে শিল্প বিপ্লব হবে। চাঁদপুরের এ পাড়ে নতুন শিল্পাঞ্চল গড়ে উঠবে, অর্থনৈতিক উন্নয়ন হবে।
প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, মতলব গজারিয়া সংযোগ সেতু একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে মতলব, চাঁদপুর তথা দেশের দক্ষিণাঞ্চলের সাথে ঢাকা যোগাযোগ পথ অনেক কমে যাবে। আর চাঁদপুর থেকে দুরত্ব কমবে প্রায় ৫২ কিলোমিটার। এতে করে সময় কম লাগবে অর্থও বাঁচবে। মতলববাসীর প্রাণের দাবি ছিল এই সেতুটি। আমি প্রতিমন্ত্রী হওয়ার পর থেকে গুরুত্ব সহকারে কাজ শুরু করেছি। এখন অনেক এগিয়ে আছে, আশা করি সহসাই যোগাযোগ মন্ত্রণালয়ের মাধ্যমে সেতুটি বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোনো উন্নয়নের ব্যাপারে অগ্রগামী। বাংলাদেশ এগিয়ে চলেছে আরো এগিয়ে যাবে। ১০০ বছরের ডেলটা প্ল্যান অনুযায়ী এগিয়ে চলেছে।
বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল বলেন, কোনো ষড়যন্ত্রই শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা কে নস্যাৎ করতে পারবে না। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকে ততদিন দেশের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত হয়ে থাকে। এই সরকারের আমলে দেশের অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড করা হয়েছে। তাই উন্নয়ন কে অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ কে আবারও ক্ষমতায় আনতে হবে।
সভাপতির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মনজুর হোসেন বলেন, আমরা এখানে বুজলাম আপনাদের প্রাণের দাবি এই সেতুটি। আমরা এই দাবিকে গুরুত্ব দিয়ে প্রকল্প দ্রুত বাস্তবায়নের ব্যাপারে কাজ করব। এছাড়াও পরিকল্পনা প্রতিমন্ত্রী মহোদয় এই প্রকল্পটি নিয়ে কাজ করছেন, এটি পিছানোর কোন সুযোগ নেই। জনগণের চাহিদা অনুযায়ী সেতু নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে উন্নয়ন প্রকল্পের ব্যাপারে দ্রুত কাজ করার। অন্যান্য বক্তারা মতলব গজারিয়া সংযোগ সেতু বাস্তবায়নের জন্য দাবি জানান।
অনুষ্ঠানস্থলে পৌঁছালে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.  শামসুল আলম সহ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ (বিপিএম বার)।


এই বিভাগের আরও খবর