শিরোনাম:
ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা বিচার চাইতে গিয়ে উল্টো যৌতুক মামলায় কুয়েত প্রবাসী, লুটপাটের অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছেংগারচর পৌর বিএনপির মিছিল চাঁদপুর জেলা প্রশাসন থেকে চাঁদপুর প্রেস ক্লাবে কম্পিউটার সামগ্রী প্রদান মতলব উত্তরে কাসেমিয়া ইসলামী ঐক্য পরিষদের ইসলাহি মাহফিল সম্পন্ন মতলব উত্তরে ধনাগোদা নদীর ওপর ৩৫০ মিটার সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন প্রত্যেক মুসলমানের জীবনে ঈমান ও আকিদার গুরুত্ব অপরিসীম

মতলব দক্ষিণে এমএ আজিজ ঢালীর পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

reporter / ৩৮৬ ভিউ
আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

তাওহিদ পাটোয়ারী মনিরঃ
মতলব দক্ষিণে চাঁদপুর জেলা যুবদলের সহসম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক এমএ আজিজ ঢালীর পিতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ জানুয়ারি রাতে নিজ বাড়ি উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের ঢালী বাড়িতে এ মিলাদের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সি, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, ঢাকা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি তালুকদার এবিএম মুসা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জিয়াউল মাওলা কচি, উপজেলা যুবদলে সাবেক প্রচার সম্পাদক এসএম মোরশেদ আলম, যুবদল নেতা কাউছার আলম, ইউপি সদস্য খোকন দেওয়ানজী, খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম ঢালী, সাংগঠনিক সম্পাদক মমিন মিয়াজীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা। এ সময় এম এ আজিজ ঢালীর বাড়িতে এলাকার মানুষের  স্বতঃস্ফূর্ত উপস্থিতি মিলনমেলায় পরিণত হয়।
সবশেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ঘিলাতলী  সাইনবোর্ড বকাউল বাড়ি মসজিদের ইমাম মাওলানা মো. ইদ্রিস প্রধান।


এই বিভাগের আরও খবর