শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব দক্ষিণে এমএ শুক্কুর পাটোয়ারীর আনন্দ মিছিল

reporter / ৩০৫ ভিউ
আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩

তাওহীদ পাটোয়ারী মনিরঃ
কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে মতলব দক্ষিণ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে মানববন্ধন শেষে ঢাকা যাওয়ার পথে উপজেলার নারায়ণপুর বাজারে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ শুক্কুর পাটোয়ারীর পক্ষে দলীয় নেতাকর্মীরা এ স্বাগত মিছিল করেন।
এসময় রুমিন ফারহানা স্থানীয় নেতাকর্মীকে শুভেচ্ছা জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সকল আন্দোলন সংগ্রামে স্বঃস্ফুত অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
রুমিন ফারহানার সাথে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এমএ শুকুর পাটোয়ারীসহ দলীয় নেতৃবৃন্দ।
স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সম্পাদক ও মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র আহ্বায়ক এমএ আজিজ ঢালী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিঞা মো. মামুন, বিএনপি নেতা আলমগীর মিয়াজী, মিজানুর রহমান বকাউল, উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক মোরশেদ আলম, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এসএম কামাল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক জামান কাজী, যুবদল নেতা সাখাওয়াত সুমন প্রধান, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, আলী হায়দার অপু, কাজী মিজানসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলীয় নেতাকর্মীরা।


এই বিভাগের আরও খবর