শিরোনাম:
ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা বিচার চাইতে গিয়ে উল্টো যৌতুক মামলায় কুয়েত প্রবাসী, লুটপাটের অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছেংগারচর পৌর বিএনপির মিছিল চাঁদপুর জেলা প্রশাসন থেকে চাঁদপুর প্রেস ক্লাবে কম্পিউটার সামগ্রী প্রদান মতলব উত্তরে কাসেমিয়া ইসলামী ঐক্য পরিষদের ইসলাহি মাহফিল সম্পন্ন মতলব উত্তরে ধনাগোদা নদীর ওপর ৩৫০ মিটার সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন প্রত্যেক মুসলমানের জীবনে ঈমান ও আকিদার গুরুত্ব অপরিসীম

মতলব দক্ষিণে চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

reporter / ৩১৪ ভিউ
আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

সাইফুর রহমান সবুজঃ
ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায়  মতলব পৌর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু করেছে পৌর প্রশাসন।
আজ শনিবার সকালে পৌরসভার মতলব বাজার  এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কে এম ইশমাম।
এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি কার্যক্রম পরিচালনার জন্য বাজার বনিক সমিতিতে এগিয়ে আসার আহবান জানান।
এ সময় ইউএনও কেএম ইশমাম   বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে এ সমন্বিত কর্মসূচি শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হলে আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। এসময় তিনি বাজারের গোস্তের দোকান পরিদর্শন করে ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন,যত্রতত্র পশু জবাই করা যাবে না,অসুস্থ পশু পশু জবাই করা যাবে না এবং ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা যাবে না।
তিনি আরও জানান, প্রতি সপ্তাহের শনিবার বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি পুরো ডেঙ্গু মৌসুমজুড়ে প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
 এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রায়হান, পৌর নির্বাহী মোঃ সাইফুর রহমান, মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম প্রমুখ।


এই বিভাগের আরও খবর