শিরোনাম:
ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা বিচার চাইতে গিয়ে উল্টো যৌতুক মামলায় কুয়েত প্রবাসী, লুটপাটের অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছেংগারচর পৌর বিএনপির মিছিল চাঁদপুর জেলা প্রশাসন থেকে চাঁদপুর প্রেস ক্লাবে কম্পিউটার সামগ্রী প্রদান মতলব উত্তরে কাসেমিয়া ইসলামী ঐক্য পরিষদের ইসলাহি মাহফিল সম্পন্ন মতলব উত্তরে ধনাগোদা নদীর ওপর ৩৫০ মিটার সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন প্রত্যেক মুসলমানের জীবনে ঈমান ও আকিদার গুরুত্ব অপরিসীম

মতলব দক্ষিণে তিন কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

reporter / ৪৮৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

মোঃ মিজানুর রহমানঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর এলাকা থেকে ২ ফেব্রুয়ারি বিকালে ৩ কেজি গাঁজাসহ শাকিল(২০) নামক এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।সে কুমিল্লার বুড়িচং উপজেলার শাহসিলার বাগ গ্রামের আব্দুল করিমের ছেলে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে গোপন ও নির্ভর যোগ্য তথ্যের ভিত্তিতে থানার এসআই দেলোয়ার হোসেন ও এএসআই তরুন ফোর্স নিয়ে কাশিমপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে তিন কেজি গাঁজাসহ শাকিল নামের এক যুবককে আটক করা হয়।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে শাকিলকে আটক করা হয়।এসময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে তিনটি পলিথিনে মোড়ানো তিন কেজি পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।


এই বিভাগের আরও খবর