শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব দক্ষিণে পরিকল্পনা প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে অনুদান বিতরণ

reporter / ২৭৭ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিকল্পনা  প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে অনুদান বিতরণ করা হয়েছে ।
গত ৪ জুলাই সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে হত দরিদ্র মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচিত সদস্যদের মাঝে অনুদান তুলে দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ, মেয়র আওলাদ হোসেন লিটন ।
এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল ইয়াসির আরাফাত,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান,  বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান,ভাইস চেয়ারম্যান মুবিন সুজন প্রমুখ।
এ সময় সহকারী কমিশনার( ভূমি) সেটু কুমার বড়ুয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়াসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উপজেলার ৩২ টি সামাজিক প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে ২৭ জন হত দরিদ্র মানুষের মাঝে ২৫ থেকে ৩৫ হাজার টাকা করে  অনুদানের চেক বিতরণ করা হয়।পরে প্রধান অতিথি নারী উন্নয়ন ফোরামের আয়োজনে ১০ জন নারীকে সেলাই মেশিন বিতরণ করেন।


এই বিভাগের আরও খবর