শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলব দক্ষিণে মাসব্যাপী শিল্প পণ্য মেলার উদ্বোধন

reporter / ২৪৬ ভিউ
আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
মতলব দক্ষিণ উপজেলা  সদরের পানির ট্যাংকি এলাকায় গতকাল ১০ জানুয়ারি  শুক্রবার বিকেলে মাসব্যাপী শিল্প পণ্য মেলাার  উদ্ধোধন করা হয়।।
এ মেলার উদ্বোধন করেন মতলব পৌরসভার কাউন্সিলর ও  সাংবাদিকবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন মতলব পৌরসভার  প্যানেল মেয়র আব্দুল হাই বকাউল,সাবেক প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশার মিয়াজি পারভেজ ,  কাউন্সিলর সারওয়ার সরকার লিখন,  আনিছুর রহমান আনু,  ওয়াজউদ্দীন, সাইফুল ইসলাম মোহন,৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চাঁন মিয়া বেপারী, আওয়ামী লীগ নেতা সাহেব আলী,  উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক আল এমরান চৌধুরী, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন বাবুল, আনোয়ার হোসেন সরকার,  মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারওয়ার সেলিম, বর্তমান সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক,সাবেক সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, নিমাই চন্দ্র ঘোষ সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ জাকির, জাহাঙ্গীর আলম প্রধান, পৌর যুবলীগের ক্রীড়া সম্পাদক আহসান মৃধা,মতলব প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আবদুল মান্নান খান, সদস্য সোবহান ফারুক, সমির ভট্টাচার্য বলু, আশরাফুল জাহান শাওলিন, সাংবাদিক সফিকুল ইসলাম,৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চাঁন মিয়া বেপারী, আওয়ামী লীগ নেতা সাহেব আলী প্রধান,  ছাত্রলীগ নেতা আদনান সরকার জয় প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে মেলায় দর্শকদের উপচে পড়ে ভীড় লক্ষ্য করা গেছে। মেলায় আগত মামুন জমাদার,ইসমাইল হোসেন, জুবলী বেগমসহ আরো অনেকে বলেন, এভাবে মেলা এক মাস নয়,ছয় মাস চললে অসুবিধা নাই। প্রায় ত্রিশ বছর পর অত্র এলাকার লোকজন সার্কাস উপভোগ করতে পারবে।  একটা বিনোদনের ব্যবস্থা হওয়ায় আমাদের ভালই লাগছে।
মেলার প্রধান আয়োজক ও উদ্যোক্তা কাউন্সিলর সারওয়ার সরকার লিখন বলেন,  এ মেলায় স্বল্প মূল্যে গৃহস্থালির ব্যবহারের সামগ্রী, হস্ত ও কুটির শিল্প দ্রব্য, পোশাকসহ নানাবিধ  শিল্প পণ্য মেলার লোকজন কিনতে পারবেন।  এছাড়া  শিশুদের আনন্দের জন্য বিভিন্ন রাইডস,বড়দের বিনোদনের জন্য সার্কাসের ব্যবস্থা রয়েছে।  এ মেলা সুন্দরভাবে শেষ করতে আমি সকলের  সহযোগিতা কামনা করছি।


এই বিভাগের আরও খবর