শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব দক্ষিণে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

reporter / ৩০৪ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

আল আমিন মিয়াজীঃ 
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।
গতকাল ১৪ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তন কক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান মোহাম্মদ মোফাজ্জল হোসেন প্রমুখ।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা ফারুক বিন জামান, উপজেলাস্থ সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সুধীজন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় বুদ্ধিজীবীদের স্মরণে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস বলেন আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকহানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং বিজয়ের মধ্য দিয়ে স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। বিনয় এবং শ্রদ্ধায় বাঙ্গালী জাতি শহীদ বুদ্ধিজীবীদের চিরকাল স্মরণ করবে।


এই বিভাগের আরও খবর