শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মতলব পৌর ও উপজেলা ছাত্রলীগের উদ্যেগে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

reporter / ৩৭৫ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

 

 আবদুল মান্নান খানঃ মতলব দক্ষিণে বর্ণাঢ্য আয়োজনে  ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। গত ৪ জানুয়ারি বিকাল তিনটায় মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর ছাত্রলীগের উদ্যেগে দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মতলব পৌর ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ তামিম এর সভাপতিত্বে  ও ছাত্রলীগ নেতা  কামরুল হাসান নিপুন পরিচালনায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  ও উপজেলা পরিষদের চেয়ারম্যান  বিএইচএম কবির আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  মতলব পৌরসভা ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পিন্টু সাহা,চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি  রিয়াজুল আলম রিয়াদ। এসময় উপস্থিত ছিলেন  মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক  ও বিআরডিবির চেয়ারম্যান  মোফাজ্জল হোসেন,মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের  সাবেক সভাপতি মোঃ জহির সরকার,খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা তাফাজ্জল হোসেন , মতলব পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশার পারভেজ মিয়াজী, 6 নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম মহন সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ। পরে কেক কাটার মধ্যে দিয়ে ছাত্রলীগের   ৭৪ তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।আলোচনাসভার পূর্বে মতলব সরকারি ডিগ্রি কলেজ গেইট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে সমাপ্ত হয়।


এই বিভাগের আরও খবর