শিরোনাম:
ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা বিচার চাইতে গিয়ে উল্টো যৌতুক মামলায় কুয়েত প্রবাসী, লুটপাটের অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছেংগারচর পৌর বিএনপির মিছিল চাঁদপুর জেলা প্রশাসন থেকে চাঁদপুর প্রেস ক্লাবে কম্পিউটার সামগ্রী প্রদান মতলব উত্তরে কাসেমিয়া ইসলামী ঐক্য পরিষদের ইসলাহি মাহফিল সম্পন্ন মতলব উত্তরে ধনাগোদা নদীর ওপর ৩৫০ মিটার সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন প্রত্যেক মুসলমানের জীবনে ঈমান ও আকিদার গুরুত্ব অপরিসীম

মতলবে কেএফটি কলেজিয়েট স্কুলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 

reporter / ৩৮৬ ভিউ
আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

 মতলব দক্ষিণ প্রতিনিধিঃ মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁও এলাকায় মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত কেএফটি কলেজিয়েট স্কুলে ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রণিতে ভর্তি আবশ্যক ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর সকাল ১০ টা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল কর্ণেল বাবর মোঃ সেলিম (অবঃ) জানান,২০২৩ শিক্ষাবর্ষে  ৬ষ্ঠ শ্রেণিতে বালক (বাংলা ভার্ষন) ১৩৮ জন ও বালিকা (বাংলা ভার্ষন) ৭৮জন পরীক্ষায় অংশ নেন। ৬ষ্ঠ শ্রেণির বালক ( ইংলুশ ভার্ষন) ৪৩ জন ও বালিকা ( ইংলুশ ভার্ষন) ২১ জন  পরীক্ষায় অংশ নেন। ৭ম শ্রেণির বালক (বাংলা ভার্ষন) ১৭ জন ও বালিকা ( বাংলা ভার্ষন) ১৪ জন, ৭ম শ্রেণির বালক ( ইংলিশ ভার্ষন) ৪জন,বালিকা ( ইংলিশ ভার্ষন)৩ জন পরীক্ষায় অংশ নেন, ৮ম শ্রেণির বালক ২০ জন ও বালিকা ২৩ জন এবং ৯ম শ্রেণির বালক ১৫ জন ও বালিকা ২১ জন পরীক্ষায় অংশ নেন। ভর্তি পরীক্ষায় সর্বমোট ৩৯৭জন পরীক্ষার্থী অংশ নেয়। তিনি আরো জানান,পরীক্ষায় অংশগ্রহণকারীদের লিখিত পরীক্ষার ফলাফল বিকালে নোটিশ বোর্ডে  টানিয়ে দেয়া হয়। উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মৌখিক পরীক্ষা রবিবার নেয়া হবে । পরবর্তীতে উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের  ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।  এদিকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীর অভিভাবকের সাথে আলাপ করলে একাধিক অভিভাবক বলেন, প্রতিষ্ঠানটি নতুন হলেও লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে ইতিমধ্যে সুনাম কুড়িয়েছে।তাই দেশের ভাল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মতো যদি পাঠদান কার্যক্রম অব্যাহত রাখেন তাহলে মফস্বলের এ প্রতিষ্ঠানটি  সহসাই ভাল করবে।আর সেজন্যই আমরা আমাদের ছেলেমেয়েদেরকে এখানে ভর্তির জন্য পরীক্ষায় অংশ গ্রহণ করিয়াছি।প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও সাবেক উপ সচীব জাকির হোসেন কামাল বলেন,আমাদের চেষ্টা এবং  এলাকাবাসী ও অভিভাবকদের সহযোগিতার সমন্বয় ঘটলে অবশ্যই এ বিদ্যাপিঠটি ভাল প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পাবে।


এই বিভাগের আরও খবর