শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলবে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় মানববন্ধন

reporter / ৩১৮ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
মতলব পৌরসভার ৭ নং ওয়ার্ডের দক্ষিণ নলুয়া গ্রামে চলাচলের রাস্তা দেয়াল তৈরী করে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় গত ৭ এপ্রিল বেলা ১২টায় উপজেলা মিলনায়তনে মানববন্ধন করেন এবং নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসীর পক্ষে মানিক প্রধানীয়া।
জানা যায়, বোয়ালীয়া ঘোষেরহাট সড়কের দত্তবাড়ী হইতে কালু বেপারী বাড়ী পর্যন্ত আধা কিলোমিটার রাস্তা এলাকাবাসীর অর্থায়নে নির্মান করা হয়। এ রাস্তা নির্মান করার আগে দক্ষিণ নলুয়া গ্রামের মৃত ফজলুল হক প্রধানের ছেলে মান্নান প্রধানের সাথে এলাকার কাউন্সিলর পিন্টু সাহা, রতন মেম্বার, সিরাজুল ইসলাম, মোবারক হোসেন, আলি হোসেন, মানিক, বাবুলসহ আরো অনেকেই আলোচনা করে মান্নান প্রধানের সম্মতিক্রমে নিজের ইচ্ছায় তিনি লম্বায় ২০ ফুট  ও পাশে ১০ ফুট জায়গা মেপে দেন রাস্তার জন্য।
এর পর ওই জায়গাসহ সম্পুর্ন জায়গা ভরাট করে রাস্তা নির্মান করেন এলাকাবাসী। কয়েকদিন পর মান্নান প্রধান ওই রাস্তার উপর দেয়াল নির্মান করে শতাধিক বাড়ীর লোকজনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন।  রাস্তা থেকে দেয়াল সরিয়ে নেওয়ার জন্য ওয়ার্ড কাউন্সিলর ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গরা অনুরোধ করা সত্ত্বেও তিনি কোন কর্নপাত করছেন না। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে যে কোন সময় ঘটতে রক্তক্ষয়ী সংঘর্ষ। তাই সংসৃষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।


এই বিভাগের আরও খবর