শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলবে চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণির ছাত্রী

reporter / ৩৫২ ভিউ
আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধি 
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লার হস্তক্ষেপে আজ শুক্রবার দুপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পায় নন্দিখোলা মাদ্রাসার নবম শ্রেণির এক ছাত্রী (১৫)।
উপজেলা প্রশাসন, ওই ইউপির কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, আজ শুক্রবার দুপুরে  ওই ইউনিয়নের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে কচুয়া উপজেলা সদরের এক তরুণের বিয়ের আয়োজন চলছিল। বরপক্ষ কনের বাড়ির উদ্দেশে রওনা দিয়ে বাড়ির কাছাকাছি চলে আসে। গোপন সূত্রে খবর পেয়ে ওই ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক ও সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিনকে জানান।
ইউএনওর নির্দেশে লোকজন নিয়ে ওই চেয়ারম্যান ঘটনাস্থলে যান এবং বিয়ের আয়োজন বন্ধ করে দেন। ভেঙে দেন বিয়ের প্যান্ডেলও। খবরটি বরপক্ষের কাছে মুঠোফোনে পৌঁছালে বরপক্ষের লোকজন কনের বাড়িতে না এসে বাড়ি ফিরে যান।
ওই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা বলেন, বিয়েটি বন্ধ করার পর মেয়েটিকে সাবালিকা হওয়ার আগে আর বিয়ে দেবেন না বা বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না মর্মে লিখিত অঙ্গীকারনামাও আদায় করেন তার বাবার কাছ থেকে। তিনি আরও বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ।
এর ফলে একটি মেয়ে মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়ে। অনিশ্চিত হয়ে পড়ে তার ভবিষ্যৎ। সেই লক্ষ্যে প্রশাসনের সহায়তায় তাঁর ইউপিকে বাল্যবিবাহমুক্ত করার চেষ্টা করছেন। এর অংশ হিসেবে আজ ওই বিয়েটি বন্ধ করেন।


এই বিভাগের আরও খবর