শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মতলবে প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রব ফাউন্ডেশনের ইফতার মাহফিল

reporter / ১২৭ ভিউ
আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

সাইফুর রহমান সবুজঃ
মতলব দক্ষিণে প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রব ফাউন্ডেশনের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকেলে মতলব কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্বক আলোচনা সভায় প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রব ফাউন্ডেশনের সভাপতি ও মহখালী বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট মোঃ শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দারুল ইসলাম সোসাইটি প্রতিষ্ঠিত ও পরিচালিত মডেল ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেইনিং ইনস্টিটিউট, মতলব এর সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ডা. নিশাত সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোক্তা পরিচালক ডা. সাইফা সেহেল নিশাত, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলা আমীর আব্দুর রশিদ পাটওয়ারী, বিশিষ্ট সমাজসেবক মো. মিজানুর রহমান খান, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, মতলব পৌরসভার সাবেক মেয়র মো. শাহ গিয়াস, ফাউন্ডেশনের সদস্য প্রফেসর ড. আ ন ম আহমদ উল্লাহ, চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ মাজহারুল ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা এনসিপির আহ্বায়ক ডিএম আলাউদ্দিন, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিশান, মতলব দক্ষিন উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রবিউল আজম, মতলব সরকারী ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক জি এম হাবিব খান, তরুন ছাত্রনেতা মোঃ নাসির উদ্দিন, ক্রিড়া ব্যক্তিত্ব মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যক্ষ আব্দুর রহিম সরকার।
পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নাসির উল্লাহ।
এ সময় ফাউন্ডেশনের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর