শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলবে মধ্যরাতে জনতার ধাওয়ায় ২ চোর পলাতক ১জন আটক

reporter / ৩৪৭ ভিউ
আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩

 মতলব দক্ষিণ প্রতিনিধিঃ মতলব দক্ষিণ উপজেলার বহরী এলাকায় চুরি করতে গিয়ে জনতার হাতে ধৃত হয়েছে আরফান ফকির (৫০) নামক ১ ব্যাক্তি।তার বাড়ী বরিশালের ঝালকাঠি উপজেলার  শিবযুগ গ্রামের সোবহান ফকিরের ছেলে। এ দিকে জনতার ধাওয়া খেয়ে কামরুল (৪৫) ও হাবিব (৪৭) নামক ২জন পালিয়ে গেছে বলে স্থানীয় এলাকাবাসী জানান।  বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে  রাত সাড়ে ৩ টায় থানার এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে জনতার কাছ থেকে আরফান ফকিরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। উপাদী উত্তর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কামাল গাজী এলাকাবাসীর বরাদ দিয়ে বলেন, আটক হওয়া আরফান ফকিরসহ তার সাথে আরো কয়েকজন ছিল। পালিয়ে যাওয়া ২ জনের নাম পরিচয় পাওয়া গেছে। তবে তারা এলাকায় থাকে না। নারায়নগঞ্জের পাগলা এলাকায় থাকে এবং একজন ভ্যান চালক অপরজন রিক্সাচালক। আটক হওয়া আরফান ফকিরের নিকট জানতে চাইলে তিনি বলেন,পালিয়ে যাওয়া কামরুল ও হাবিব তাকে নিয়ে এসেছে চুরি করার জন্য।কি চুরির উদ্দেশ্য এসেছে এটা তিনি বলেননি।থানার এসআই হাবিবুর রহমান বলেন, সে চুরি করতে এসেছে কি না এবং তার সাথে আর কেউ ছিল কিনা তার খোজ খবর নেয়া হচ্ছে। তবে তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। ছবির ক্যাপসনঃ মতলবে গভীর রাতে জনতা কর্তৃক আটক আরফান ফকির।


এই বিভাগের আরও খবর