শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলবে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস জোন সোসাইটির উদ্যোগে খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ

reporter / ৪০৫ ভিউ
আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
মতলব দক্ষিণ উপজেলা সদরের স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস জোন সোসাইটির উদ্যোগে শুক্রবার সকাল ১১ টায় মতলব  জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মতলব সরকারি ডিগ্রি কলেজের সহকারী  অধ্যাপক কবি মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেডিকেল অফিসার  ডাঃ ফিরোজ আহমেদ প্রোপেন, অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, মতলব সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আইনুন নাহার কাদরী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন।
এছাড়াও বক্তব্য রাখেন  মতলব জেবি  সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, আশ্বিনপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক শিক্ষা উদ্যোক্তা সাংবাদিক আশরাফুল জাহান শাওলিন প্রমুখ।
এ সময় দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক গোলাম সারওয়ার সেলিম, মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন,ইত্তেফাক সংবাদদাতা আক্তার হোসেন,মতলব সরকারি হাইস্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ আউয়াল,সাংবাদিক সমির ভট্টাচার্য বলুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে শতাধিক শ্রমজীবী ও গরীব অসহায় পরিবারের সদস্যদের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর