শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলবের সেই ছাত্রী ধর্ষণ মামলার আসানী ৫ মাস পর জামিনে মুক্ত,বাদী নিরাপত্তাহীনতায়

reporter / ৩৯০ ভিউ
আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আলোচিত  ছাত্রী ধর্ষণ মামলার আসামী প্রাক্তন শিক্ষক হারুন পাটোয়ারী  গত ৪ সেপ্টেম্বর চাঁদপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন। গত ২৯ মার্চ উচ্চ আদালত থেকে ২ সপ্তাহের আগাম  জামিন নিয়ে চাঁদপুর আদালতে হাজির হলে আদালত   তার  ওই জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।দীর্ঘ প্রায় ৫ মাস কারাভোগের পর পূনরায় হাইকোর্ট থেকে ৬ মাসের জামিন  নিয়ে আসলে  গত ৪ সেপ্টেম্বর শিক্ষক হারুন পাটোয়ারীকে চাঁদপুরের বিজ্ঞ আদালত  জামিনে মুক্তি দেন।এদিকে মামলার বাদীনি জাকিয়া আক্তার নিপার  অভিযোগ আসামী জামিনে বের হয়ে সে এবং তার আত্মীয় স্বজনরা মামলা তুলে নিতে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি ধমকি দিচ্ছেন।
মতলব দক্ষিণ উপজেলার নাউজান গ্রামে চতুর্থ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে ২৯ মার্চ জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
প্রসঙ্গত, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নাউজান গ্রামে হারুন পাটোয়ারী (৬৫) নামক এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে গত ২৫ জানুয়ারি  চতুর্থ শ্রেণির ছাত্রী (১০) ধর্ষণের মামলা দায়ের করেন তার মা জাকিয়া আক্তার।
মামলা সূত্রে জানা যায়, ১৮ জানুয়ারি সন্ধ্যায় নাউজান গ্রামের প্রবাসীর চতুর্থ শ্রেণিতে পড়ুয়া কন্যা অন্যান্য দিনের ন্যায় পার্শ্ববর্তী বাড়ীর এক শিক্ষকের নিকট প্রাইভেট পড়ে৷ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় নিজ বাড়িতে ফেরার পথে হারুন পাটোয়ারী (প্রাক্তন প্রধান শিক্ষক) ছাত্রীকে একা পেয়ে প্রলোভন দেখিয়ে শিক্ষকের বাড়ির বাথরুমের নিকট নিয়ে ধর্ষণ করে।


এই বিভাগের আরও খবর