শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মাদকসহ সামাজিক ব্যাধি নির্মূলে তৎপর ডিবি চাঁদপুর

reporter / ৩০৬ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

রিয়ন দেঃ  চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি গত ৬ মাসে মাদক বিরোধী ও উদ্ধারে ব্যাপক সফলতা দেখিয়েছে বলে তাদের দেওয়া তথ্যমতে এমনটাই লক্ষকরা গেছে।
জানা যায়, বর্তমান পুলিশ সুপার মিলন মাহমুদ চাঁদপুরে যোগদানের পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত মাদক বিরোধী জিরো টলারেন্স নীতি গ্রহন করেছেন। তার এই জিরো টলারেন্স নীতি গ্রহন করার ফলে এমন সফলতা এসেছে বলে জানিয়েছেন চাঁদপুরের শান্তিপ্রিয় জনগন ও সুধী সমাজ।
নিন্মলিখিত তাদের দেওয়া তথ্য মতে, দেখা যায়, জানুয়ারী মাসে-ইয়াবা ট্যাবলেট-২২৯০ পিস ও গাঁজা-১ কেজি ১৫০ গ্রাম মামলা সংখ্যা-১৯টি।মাদক ব্যবসায়ী গ্রেফতার-২১ জন।
ফেব্রুয়ারী মাসে– ইয়াবা ট্যাবলেট-১০৮০ পিস, গাঁজা-৫ কেজি ৩০০ গ্রাম ও ০৬ বোতল ফেন্সিডিল। মামলা সংখ্যা-২০টি।মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৩ জন।
মার্চ মাসে-ইয়াবা ট্যাবলেট-১২৬৬ পিস, গাঁজা-৯ কেজি ৬০১ বোতল হুইস্কি। মামলা সংখ্যা-১৬টি।মাদক ব্যবসায়ী গ্রেফতার-১৮ জন।
এপ্রিলে- ইয়াবা ট্যাবলেট-৮১০ পিস, গাজা-২৫ কেজি ৬০০ গ্রাম ও ১৭ বোতল ফেন্সিডিল।মামলা সংখ্যা-১৫টি মাদক ব্যবসায়ী গ্রেফতার ২২জন।
মে-মাসে-ইয়াবা ট্যাবলেট-১১৩৫ পিস গাঁজা-৩০ কেজি ২৯৫ বোতল ফেন্সিডিল। মামলা সংখ্যা-১৮টি। মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৮জন।
জুন মাসে – ইয়াবা ট্যাবলেট- ৬১৪ পিয়া গাঙ্গা-৫৬ কেজি ৫০ গ্রাম গাঁজা ও ৮৮ বোতল ফেন্সিডিল। মাদক ব্যবসায়ী হাফতার-২৭ইয়াবা ট্যাবলেট- ৭০৪০, মামলা সংখ্যা-১৯টি, গাঁজা-১২৭ কেজি ১০০ গ্রাম, ফেন্সিডিল-৪০৮ বোতল।
তাতে বিগত ১ জানুয়ারি ২০২২ হতে ৩০ জুন পর্যন্ত মোট মাদক বিরোধী কার্যক্রমে দেখাযায় মোট ইয়াবা ৭৫৪৫ পিস, গাঁজা-১২৭ কেজি ১শ গ্রাম-ফেন্সিডিল-৪০৬ বোতল, হুইস্কি ১ বোতল, মোট আসামী গ্রেফতার ১৩৯ জন ও মোট মামলার সংখ্যা ১০৭ টি।
এ ব্যাপারে চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ মোঃ নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, বিভিন্ন প্রতিকুলতা উপেক্ষা করে বৃহত্তর থানা এলাকায় স্বল্প সংখ্যক পরিবহন ও ফোর্স নিয়ে কার্যক্রম পরিচালনা হয়ে আসছে। তার মধ্যেও অফিসারদের সঠিক ভাবে দায়িত্ব পালনের ফলশ্রুতিতে মাদক বিরোধী কার্যক্রম সফলতা এসেছে।
এ সময় তিনি আরও বলেন, মাননীয়প্রধানমন্ত্রী ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। যেখানেই মাদক ব্যবসায়ী থাকবে সেখানেই অভিযান পরিচালনা করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি জনসাধারণকে মাদকের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। সামাজিক সচেতনতা তৈরি করতে ও আমরা কাজ করছি।


এই বিভাগের আরও খবর