শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

মেঘনা নদীতে চলন্ত লঞ্চ ঈগল-৩ থেকে পড়ে নিখোঁজ হওয়া নারী ১০ ঘন্টা পর জীবিত উদ্ধার

reporter / ৪১৬ ভিউ
আপডেট : শুক্রবার, ৫ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
শরিয়তপুর জেলার ঠান্ডাবাজার সংলগ্ন মেঘনা নদীতে চলন্ত যাত্রীবাহী লঞ্চ থেকে পড়ে নিখোঁজ জোহরা বেগম (৩৮) নামের এক নারীকে ১০ ঘন্টা পর জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে শরিয়তপুরের কোদালপুর সংলগ্ন ঠান্ডাবাজার এলাকায় গুশাইহাট থেকে ছেড়ে আসা ঢাকা গামী যাত্রীবাহী লঞ্চ এম ভি ঈগল-৩ থেকে চলন্ত অবস্থায় জোহরা বেগম নামের এক মহিলা নদীতে পড়ে যান।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট হাইমচর উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ ১০ ঘন্টার অভিযান শেষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নদীর পাড় থেকে নিখোঁজ জোহরা বেগমকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
কমান্ডার আব্দুর রহমান আরও বলেন, উদ্ধার নারী লঞ্চ থেকে পড়ে যাওয়ায় ডান পায়ে গুরুতর আঘাত পান। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর