শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল (মনা খাঁর) দাফন সম্পন্ন

reporter / ২৭৬ ভিউ
আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর সদরের লক্ষীপুর মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক  সভাপতি  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মনা খাঁ- ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ১৭মে বুধবার রাত ১০-১৫ মিঃ চিকিৎসাধীন অবস্থায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বুধবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।১৮ মে বৃহস্পতিবার বহরিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজের ইমামতি পরিচালনা করেন বহরিয়া রশিদীয়া ইসলামীয়া মাদ্রাসা মুহতামিম মাওলানা আবুল কাশেম আব্দুল বাকী সাহেব।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়ে,জামাতা পুত্রবধূ নাতি-নাতনি সহ আত্মীয়-স্বজন সহ বহু শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মনা খাঁ এর দাফনের আগে চাঁদপুর পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এজডু পাটওয়ারী, পৌর মেয়র এডভোকেট জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া, বীর মুক্তিযোদ্ধা হানিফ মাষ্টার, বিশিষ্ট সমাজ সেবক আজহারুল ইসলাম মিয়া, চাঁদপুর জেলা যুবলীগের আহব্বায়ক মিজানুর রহমান কালু ভূইয়া, যুগ্ম আহব্বায়ক সালাহ উদ্দিন মিয়া বাবর, যুগ্ম আহব্বায়ক মাহফুজুর রহমান টুটুল, আবু পাটওয়ারী, মোহাম্মদ আলী মাঝি, বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়ত হোসেন গাজী বিল্লাল,সিটি নিয়ন গ্রুপের ব্যবস্থাপক পরিচালক মোঃ রেদওয়ান খান বোরহান,  সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক শফিক গাজী, সিনিয়র যুগ্ম আহব্বায়ক শেখ শরিফ আহমেদ, লক্ষীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আশ্বাদ মিয়াজী, সহ-সভাপতি সাঈেদ আলী আখন, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান খান টেলু,
ইউনিয়ন যুবলীগের সভাপতি ফারুক মাঝি, সাধারণ সম্পাদক মোঃ শফিক খান,বহরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ঈমান হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মরহুমের জানাজার পূর্বে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা ও শোক নিবেদন করা হয়।উক্ত জানাযায়, রাজনৈতিক বৃন্দ,শিক্ষক, ডাক্তার,সাংবাদিক, বাজারের ব্যবসায়ী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ জানাযায় অংশগ্রহন করেন।


এই বিভাগের আরও খবর