শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

লোটাস-বাডের নতুন কমিটি গঠন সভাপতি নাজমুল ও সা. সম্পাদক বশির

reporter / ৩৭২ ভিউ
আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
চাঁদপুর জেলার মতলব দক্ষিণের সাড়া জাগানো সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘লোটাস-বাড চ্যারিটি ফোরামের’ ২০২২-২০২৩ কার্যবছরের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে নাজমুল হাসান ও বশির আহমেদ। আজ (২২ অগাস্ট, ২০২২) সন্ধ্যা ৬ টায় সংগঠনটির ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেইজে একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।
সংগঠনটির নিজস্ব সাংবিধানিক কাঠামো অনুযায়ী গঠিত নির্বাচন কমিশনের ‘প্রধান নির্বাচন কমিশনার’ জিসান আহমেদ ও আরো চারজন নির্বাচন কমিশনারদের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতান্ত্রিক উপায়ে অনলাইনে (গুগল ফর্ম) একটি নির্বাচনের আয়োজন করা হয়। এতে সংগঠনটির সাবেক সহ-সভাপতি নাজমুল হাসান ৯১.৩% ভোট পেয়ে সভাপতি ও সংগঠনটির মিডিয়া বিভাগের সাবেক পরিচালক বশির আহমেদ ৮৭% ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে জানান, ‘‘আলোকিত সমাজ বিনির্মাণের পুরোধা সংগঠন ‘লোটাস-বাড চ্যারিটি ফোরাম’ যেন যে কোনো সংকট ও প্রয়োজনে গণমানুষের আপন ও আশার আলয় হয়ে চির জাগরূক থাকতে পারে আমরা সে লক্ষ্যেই কাজ করে যাবো। সেজন্য আমাদের সবার সহযোগিতা ও পরামর্শ একান্ত প্রয়োজন। আর এমন একটি ডাইনামিক সংগঠনের গুরু দায়িত্ব আমাদের উপর অর্পণ করায় আমরা সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।’’
প্রসঙ্গত, লোটাস-বাড চ্যারিটি ফোরামের প্রধান কার্যালয় উপজেলার কালিকাপুর গ্রামে অবস্থিত। সংগঠনটি উপজেলার বিভিন্ন গ্রামে বছরব্যাপী দারিদ্র্য বিমোচন প্রকল্প, মেডিক্যাল ক্যাম্প, রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, গৃহ নির্মাণ, ঈদ উপহার ও দুর্যোগকালীন সময়ে ত্রাণসামগ্রী বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনাসহ বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।


এই বিভাগের আরও খবর