শিরোনাম:
দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

শাহরাস্তি উপজেলা ও পৌরসভা বিএনপি’র মতবিনিময় ও ইফতার মাহফিল

reporter / ৩৭৫ ভিউ
আপডেট : রবিবার, ২ এপ্রিল, ২০২৩

শাহরাস্তি প্রতিনিধিঃ
শাহরাস্তি উপজেলা ও পৌরসভা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যেগে মত বিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪ টায় উপজেলা বিএনপির কালিয়াপাড়া দলীয় কার্যালয়ে এটি  অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভুঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আলী আজগর মিয়াজির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটর অন্যতম সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা বিএনপি সাবেক যুগ্ম আহবায় কাজী গোলাম মোস্তফা, মতল দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, মতল পৌর বিএনপি সভাপতি সোয়েব আহম্মেদ সরকার, চাঁদপুর সরকারি কলেজ জিএস মোঃ মোশাররফ হোসেন, চাঁদপুর জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মানিকুর রহমান মানিক, মতলব উত্তর  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, মতলব পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম কাজী জুয়েল।
উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, আবুল কালাম আতাহার, শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, সহ-সভাপতি প্রফেসর মোঃ মোজাহের হোসেন, পৌর বিএনপি সভাপতি মোঃ আবুল খায়ের সি এ, পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম,বক্তারা বলেন, ঈদের পর এই ভোট চোর সরকার হটানোর এক ধপা দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য প্রস্তুত থাকবেন। শাহরাস্তি উপজেলা ও পৌরসভা বিএনপির মত বিনিময় ও ইফতার মাহফিলে বক্তারা ওই কথা বলেন। তারা আরো বলেন, এই সরকার আমলে বিএনপি নির্বাচনে যাবে না। তারা জনগনের ভোট চুরি করে  গণতন্ত্রের কবর রচনা করেছে। তাদের বিদায় আন্দোলনের মাধ্যমে জানান দিতে হবে।


এই বিভাগের আরও খবর