শিরোনাম:
দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

শাহরাস্তিতে এইচএসসি (বিএম) পরীক্ষার প্রশ্নের সেট পরিবর্তনের ঘটনায়পরীক্ষার কেন্দ্র থেকে ৩ কর্মকর্তাকে অব্যহতি

reporter / ৩৫৯ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

  শাহরাস্তি প্রতিনিধি:শাহরাস্তিতে কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) পরীক্ষায় প্রশ্নপত্রের সেট পরিবর্তনের ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ ৩ কর্মকর্তাকে  পরীক্ষার দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
অব্যহতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্যাহ চৌধুরী, চিতোষী ডিগ্রি কলেজ কেন্দ্রের ট্যাগ কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবু ইসহাক ও চিতোষী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার।
জানা যায়, গত রোববার বেলা ১১টায় উপজেলার চিতোষী ডিগ্রি কলেজের কেন্দ্র চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয়ে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) বাংলা ২য় পত্র পরীক্ষায় নির্দেশনা মোতাবেক ক সেটের প্রশ্ন দিয়ে পরীক্ষা শুরুর নির্দেশ থাকলেও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা  কামরুন নাহার  খ সেট দিয়ে পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করেন। এক পর্যায়ে প্রশ্নের অসংগতি দেখে কেন্দ্রের ট্যাগ কর্মকর্তা মোঃ আবু ইসহাক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে আসেন। ততক্ষণে পরীক্ষা শেষ হয়ে যায়। ভুল প্রশ্নের খবর চাউর হতেই শিক্ষার্থীরা কান্নায় ভেঙ্গে পড়ে। ওই সময় তিনি পরিক্ষার্থীদের বুঝিয়ে বাড়িতে পাঠান।
খবর পেয়ে বিষয়টি তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ ঘটনাস্থলে আসেন এবং পরিক্ষা সংশ্লিষ্ট সকলের বক্তব্য নেন।
ওই দিনই তিনি জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে বিষদ তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
এ বিষয়ে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ জানান, ক সেটের প্রশ্নের বদলে খ সেটের প্রশ্ন দিয়ে পরীক্ষা নেয়ার ঘটনায় ৩ কর্মকর্তাকে পরীক্ষার কার্যক্রম থেকে অব্যহতি দেয়া হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় পরিক্ষার্থীদের ফলাফলে কোন প্রভাব পড়বেনা বলে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরও খবর