শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

শাহরাস্তিতে পরিবার পরিকল্পনা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

reporter / ৩২৯ ভিউ
আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

রাফিউ হাসান হামজাঃ চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা বিষয়ক এক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক সভা ও ১০ জন সহকর্মীর অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার স্বনামধন্য জনপ্রশাসন পদকপ্রাপ্ত উপপরিচালক জনাব ডাঃ মোহাম্মদ ইলিয়াছ, সহকারী পরিচালক জনাব আমিনুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মরত স্টাফগণ।
উল্লেখ্য যে, চিতোষী পশ্চিম ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ ইকবাল হোসেন, মিডওয়াইফ করবী গাইন স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখায় জনপ্রশাসনের উপপরিচালক ডাঃ মোহাম্মদ ইলিয়াছ থেকে ফুলেল শুভেচ্ছা পান। পাশাপাশি গত ১০ মাসে ১৪৪ জন নারীকে সিজারবিহীন নরমাল ডেলিভারীতে বাচ্চা প্রসবে শাহরাস্তিতে বিশেষ ভূমিকা রাখায় প্রশংসা করেন।
সভায় ২০২২ সালের পরিবার পরিকল্পনার কার্যবিবরণী অগ্রগতি উপস্থাপনা করা হয়। অগ্রগতি বৃদ্ধির লক্ষ্যে মাঠ কর্মীদের কাজের গতি বৃদ্ধির এবং স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি বৃদ্ধির লক্ষে বিশেষ ক্যাম্প অনুষ্ঠান করার অনুরোধ করা হয়। সেই সাথে কাজে সচেতনতা অবলম্বন করারও আহ্বান করেন কর্মকর্তারা। বিদায়ী সহকর্মীদের বিভাগের পক্ষ থেকে শুভকামনা ও সুস্বাস্থ্য কামনা করেন।


এই বিভাগের আরও খবর