শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

শাহরাস্তিতে রাগৈ ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা 

reporter / ৩০৪ ভিউ
আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

শাহরাস্তি প্রতিনিধিঃ
শাহরাস্তিতে রাগৈ ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বইছে তরী প্রভাতের সন্ধানে, এসো মিলিতি হই ভালোবাসার বন্ধনে এই স্লোগানকে সামনে রেখে ২৪ ডিসেম্বর শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রাক্তন শিক্ষার্থীদের রাগৈ “বিয়াম” ষ্টডেন্টস অ‍্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে মাদ্রাসার মিলনায়তনে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, এমপি। প্রধান আলোচক অধ্যক্ষ ড. মোহাম্মদ আবু ইউছুফ খান।

“বিয়াম” ষ্টডেন্টস অ‍্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক প্রকৌশলী মোহাম্মদ জাকির হুসাইনের সভাপতিত্বে ও আবু নাছের এবং আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের,সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান হেলাল। এ সময় বক্তব্য রাখেন রাগৈ ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খাঁন শফি, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম, অধ্যক্ষ নুর মোহাম্মদ আশ্রাফী, প্রফেসর আবু তাহের, প্রিন্সিপাল আমির হোসাইন, মোহাম্মদ জাকির হোসাইন, প্রভাষক মোহাম্মদ আক্তার হোসেন, সুপার মোহাম্মদ শফিকুর রহমান, আমির বাশার, আতিকুর রহমান, আবু সালেহ মোহাম্মদ, সদস্য সচিব মনির হোসেনসহ অন্যান্য অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ বক্তব্য রাখেন মিলন মেলা অনুষ্ঠানে অতিথিদেরকে সম্মাননা স্মারক বিতরণ, সকলের জন্য উত্তরীয়, পাঞ্জাবি, ক্রেস্ট, ছাবির রিং, মগ, কাপড়ের ব্যাগ, উন্নতমানের দুপুরের খাবার, কফি জিলাপি ও সোনালী অতীত ম্যাগাজিন বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠানের আয়োজন করা প্রাক্তন শিক্ষার্থীদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং এ ধরনের একটি প্রোগ্রামের আয়োজন করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। ভবিষ্যতে এ ধরনের প্রোগ্রাম অব্যাহত রাখার জন্য সকলের কাছে আহ্বান করেন। এ মাদ্রাসাটি হাটি হাটি পা পা করে আজকে উপজেলার মধ্যে শিক্ষার গুণগত মান নিয়ে প্রথমস্থান অর্জনে রয়েছেন। আশা করি এ ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ভালোভাবে লেখাপড়া অর্জন করে ভবিষ্যতে সরকারি বিভিন্ন দপ্তরসহ দেশ-বিদেশে চাকরির সুযোগ সুবিধা আসবেন ইনশাআল্লাহ।


এই বিভাগের আরও খবর