শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

শাহরাস্তিতে রাগৈ বিলখাল ভাসমান পাম্প সেচ প্রকল্প উদ্বোধন

reporter / ৪৪৭ ভিউ
আপডেট : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ
“কৃষক যোগায় ক্ষুধার অন্ন, এই প্রকল্প তাদের জন্য’ এই প্রতিপাদকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে রাগৈ বিলখাল ভাসমান পাম্প সেচ প্রকল্প উদ্বোধন করা হয়েছে। ২০ জানুয়ারি শুক্রবার বিকেলে  উপজেলার গন্ধর্ব্যপুরে ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়ঘেঁষে স্থাপন সেচ পাম্পটি মিলাদ, দোয়া ও মুনাজাত শেষে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।
বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন দেশে এক ইঞ্চি জায়গা অনাবাদী রাখা যাবে না। প্রধানমন্ত্রীর সেই নির্দেশ বাস্তবায়নের জন্য চাঁদপুর (শাহরাস্তি-হাজীগঞ্জ) -৫ আসনের  মাননীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, স্থানীয় কর্মকর্তা ও  সংশ্লিষ্ট সকলের পরামর্শ বর্তমান বোরোধান মৌসুমে অত্র উপজেলার সকল সেচ পাম্পগুলি দ্রুত চালু করার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন অফিসসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় শাহরাস্তিতে রাগৈ বিলখাল ভাসমান পাম্প সেচ প্রকল্প উদ্বোধন করা হয়। ওই সময় সেচ পাম্প প্রকল্পের পরিচালনা কমিটির নেতৃবৃন্দ স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, মহোদয়কে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার,  রাগৈ বিলখাল ভাসমান সেচ পাম্প প্রকল্পের সভাপতি মোঃ রেদোয়ান হোসেন সেন্টু, সূচীপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন মিয়াজী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবদুর রব শরীফ, সাবেক বিজি প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুনর রশীদ ষষ্ঠী,  ইউপি সদস্য শাহ মিরন,
সেচ পাম্প প্রকল্পের ম্যানেজার কবির হোসেন হাওলাদ, সাবেক সেচ পাম্প প্রকল্পের ম্যানেজার ও ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন সহ প্রমুখ।
এই প্রকল্পটির আওতায় প্রায় ৫০ হাজার কৃষক রয়েছে। এ সেচ পাম্প প্রকল্পে প্রায় ১২ শত একর জায়গা বোরোধান আবাদ হয়ে আসছে। প্রকল্পের আওতায় উপজেলার সূচীপাড়া উত্তর,দক্ষিণ, হাজীগঞ্জ উপজেলার কাসিমপুরের একাংশ ও রামগঞ্জ উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নে চাষাবাদ করে থাকেন।


এই বিভাগের আরও খবর