শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

শাহরাস্তিতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও স্কুল অব ফিউচার উদ্বোধন

reporter / ৩৬৮ ভিউ
আপডেট : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

রাফিউ হাসান হামজাঃ চাঁদপুরের শাহরাস্তিতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও স্কুল অব ফিউচার শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন উপলক্ষে সারাদেশে ভিডিও কনফারেন্সে ৫ হাজারটি শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও ৩শ’টি শেখ রাসেল স্কুল অব ফিউচার শুভ উদ্বোধন করলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া, গণতন্ত্রের মানস কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা। শেখ রাসেল”নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক ”
১৮ অক্টোবর মঙ্গলবার বেলা ১২ টায় সারাদেশের ন‍্যায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও স্কুল অব ফিউচার শুভ উদ্বোধন উপলক্ষে সূচিপাড় উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহান মুক্তিযুদ্ধের ১ং সেক্টর কমান্ডার, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.আমজাদ হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান , মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, নব-নির্বাচিত জেলা পরিষদ সদস্য মোঃ জাকির হোসেন পাটওয়ারী , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা সহকারী পোগ্রামার (আইসিটি) মাোঃ শাহাজান, সূচীপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিব উল্লাহ প্রমুখ।
এছাড়াও বিজ্ঞান বিষয়ক কুইজ ও আলোচনা সভা ২০২২ উপলক্ষে শাহরাস্তি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।


এই বিভাগের আরও খবর