শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

শাহরাস্তিতে সিএনজিতে যাত্রীদের হারিয়ে যাওয়া জিনিসপত্র ফিরিয়ে দিলেন মালিক সমিতি

reporter / ৩৩৬ ভিউ
আপডেট : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

শাহরাস্তি প্রতিনিধিঃ
শাহরাস্তিতে সিএনজিতে যাত্রীদের হারিয়ে যাওয়া ব‍্যাগ ও বিভিন্ন জরুরী জিনিসপত্র ফিরিয়ে দিলেন চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির রেজিঃ নং ১৮৭৮ এর সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার।  তিনি যাত্রীদের হারিয়ে যাওয়া মালামাল ফিরিয়ে দিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করেন। যাত্রীরা হারিয়ে যাওয়া মালামাল ফেরত পেয়ে মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার ও সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জানাযায় চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার বাকরা গ্রামের শাহজাহান পাটোয়ারীর ছেলে মোঃ মুরাদুল ইসলামের আত্মীয় শাহরাস্তিতে সিএনজিতে একটি ব্যাগ ভূলে বসত রেখে যায়। মালিক সমিতির সভাপতির পূর্বের নির্দেশনায় সিএনজি চালক  রেখে যাওয়া মালামাল প্রধান কার্যালয়ে জমা দেন। পরবর্তীতে ওই ব্যক্তির ব্যাগ ও জরুরী কাগজপত্র খুঁজতে থাকেন। মালিক সমিতির প্রচার-প্রচারণার মাধ্যমে জানতে ফেরে চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির প্রধান কার্যালয় ব্যাগটি আছেন জেনে । পরদিন ওই ব্যক্তি সঠিক তথ্য প্রমাণাদি দিয়ে যাত্রীদের মালামাল ফেরত নেন।  এছাড়াও ৭/৮টি ব্যাগ ও জরুরী মালামাল ফেরত দিয়ে থাকে। বর্তমানে মালিক সমিতির কার্যালয়ে ১৫/১৬ টি ব্যাগসহ অন্যান্য মালামাল রয়েছে। যাদের মালামাল হারিয়ে গেছে, তারা জরুরী ভিত্তিতে মালিক সমিতির কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার।
এই ধরনের মহতী উদ্যোগ নিয়ে কোন সংগঠন  যাত্রীদের হারিয়ে যাওয়া মালামাল ফেরত দেন না । তাই মালামাল ফেরত পেয়ে যাত্রীরা মালিক সমিতির  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মালিক সমিতির কার্যালয় সূত্রে জানা যায় উপযুক্ত প্রমাণ দিয়ে অত্র সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদারের নিকট থেকে ঐ ব্যাক্তি তার হারিয়ে যাওয়া মালামাল বুঝিয়া নেন।


এই বিভাগের আরও খবর