শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

শাহরাস্তিতে ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

reporter / ৩৪৫ ভিউ
আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

।।ফুটবলে মেহার উচ্চ বিদ্যালয়ের টানা তৃতীয়বার ট্রফি জয়।।
রাফিউ হাসান হামজাঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ের সমাপনী, সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদের চেয়্যারম্যান নাসরীন জাহান শেফালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার, পৌর ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মিজান মোল্লা, নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য রেজাউল করিম বাবুল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ হোসেন, মেহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার সরকার প্রমুখ।
পরে ফুটবল প্রতিযোগিতায় উপজেলা চ্যাম্পিয়ন মেহার উচ্চ বিদ্যালয়ের দলনেতার হাতে ট্রফি ও সনদ তুলে দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়্যারম্যান কামরুন্নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান উল্লাহ চৌধুরী।
উল্লেখ্য যে, টানা তিন বার উপজেলা ফুটবল চ্যাম্পিয়ন হয়ে ইতিমধ্যেই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মেহার উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি পড়াশুনার পাশাপাশি খেলাধূলাতেও তারা কৃতিত্বের প্রমাণ রেখে যাচ্ছেন। ১০টি ইভেন্টে ফুটবল, কাবাডি, সাতার, হ্যান্ডবল, দাবা প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীগণ অংশ গ্রহণ করেন।


এই বিভাগের আরও খবর