শিরোনাম:
দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

শাহরাস্তির ঠাকুর বাজার কমিটির নির্বাচন সম্পন্ন

reporter / ৩৯৬ ভিউ
আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

রাফিউ হাসান হামজাঃ বিপুল উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শাহরাস্তি উপজেলার প্রাণকেন্দ্র ঠাকুর বাজার কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) ঠাকুর বাজারের নিজস্ব ভবনে সকাল ৯ টা থেকে একটানা বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ৭টি পদের বিপরীতে বাজারের ১৮ জন ব্যবসায়ী নির্বাচনে অংশগ্রহণ করেন। মোট ভোটার সংখ্যা ২৩০ জন, যার মধ্যে ভোট প্রদান করেন ২২৪ জন ভোটার।
সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ আব্দুল জাব্বার আনারস মার্কা প্রতীকে পেয়েছেন ১২৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আনোয়ার হোসেন লিটন আম মার্কা প্রতীকে ভোট পেয়েছেন ৯৭ ভোট। বাতিল ভোট ২টি।
সাধারণ সম্পাদক পদে মোঃ নাজির হোসেন পাটোয়ারী বই মার্কা প্রতীকে পেয়েছেন ১৩২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ ফজলুল হক কলম মার্কা প্রতীকে পেয়েছেন ৮৮ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ শাহিনুর রহমান শাহিন মোরগ মার্কা প্রতীকে পেয়েছেন ১৩৭ ভোট, মোঃ মিজানুর রহমান কলস মার্কা প্রতীকে পেয়েছেন ৮৩ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মকবুল হোসেন মোবাইল মার্কা প্রতীকে পেয়েছেন ১০১ ভোট, মোঃ আজিজ হোসেন তালগাছ মার্কা প্রতীকে পেয়েছেন ৮১ ভোট, জাহাঙ্গীর আলম তালা চাবি মার্কা প্রতীকে পেয়েছেন ৩৯ ভোট।
কোষাধক্ষ্য পদে মোঃ আজাদ হোসেন সিএনজি মার্কা প্রতীকে ভোট পেয়েছেন ১২৮ ,মোঃ জিলান হোসেন মোটরসাইকেল মার্কা প্রতীকে পেয়েছেন ৯২ ভোট। বাতিল ভোট ৪ টি।
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে
মোঃ আনোয়ার হোসেন ফুটবল মার্কা প্রতীকে পেয়েছেন ১২০ ভোট, মোঃ মোশারফ হোসেন চশমা মার্কা প্রতীকে পেয়েছেন ৫৫ ভোট,  মোঃ আরিফ হোসেন ক্রিকেট ব্যাট মার্কা প্রতীকে পেয়েছেন ৪০ ভোট। বাতিল ভোট ৮ টি।
দপ্তর সম্পাদক পদে সুজন শীল টেলিভিশন মার্কা প্রতীকে পেয়েছেন ৮৪ ভোট, মোঃ ফরিদ হোসেন টেবিল মার্কা প্রতীকে পেয়েছেন ৭৬ ভোট, মোঃ সারোয়ার আলম পাটোয়ারী তলোয়ার মার্কা প্রতীকে ৫৬ ভোট।
শাহরাস্তি উপজেলার পৌরসভার ৭ নং ওয়ার্ডের কমিশনার ও প্রধান নির্বাচন কমিশনার মো. দেলোয়ার হোসেন এ নির্বাচনী ফলাফল ঘোষনা করেন। প্রিজাইডিং অফিসার হিসেবে শাহরাস্তি পৌরসভার নির্বাহী প্রকৌশলী নেয়াজুর রহমান, সহকারী প্রিজাইডিং হিসেবে শাহরাস্তি পৌরসভার প্রধান সহকারী মোঃ নজরুল ইসলাম দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য যে, সহ সভাপতি পদে এনায়েত মজুমদার প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন।


এই বিভাগের আরও খবর