শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

শাহরাস্তির দিগধাইরে বৈদ্যুতেকশর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে বাসতঘর ও রান্নাঘরসহ ১০টি ঘর পুড়ে ছাই” ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ লক্ষ টাকা

reporter / ৩০৮ ভিউ
আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

শাহরাস্তি প্রতিনিধিঃ
শাহরাস্তির দিগধাইরে বৈদ্যুতিক শর্ট শার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের বসতঘর ও রান্নাঘরসহ ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৩৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।
২৫ ডিসেম্বর রোববার সকাল ১১ টা উপজেলার সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দিগধাইর গ্রামের হাজের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
পরিবার সূত্রে জানা যায় ওই বাড়ির নুরুল ইসলামের ছেলে দিনমজুর জাহাঙ্গীর আলমের বসতঘর থেকে শট-সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অগ্নিকাণ্ডে মুহুর্তের মধ্যেই জাহাঙ্গীরের বসতঘর ও রান্নাঘর, মোঃ তাজুল ইসলামের বসতঘর ও রান্নাঘর, মোঃ দেলোয়ার হোসেনের বসতঘর ও রান্নাঘর, মোঃ রাশেদ হোসেনের বসতঘর ও রান্নাঘ এবং মোঃ শহিদ উল্লার বসতঘর ও রান্নাঘরসহ ১০ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডের সংবাদে শাহরাস্তি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় লোকজনের প্রচেষ্টায়আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই ৫টি পরিবারের দীর্ঘ দিনের স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ইউপি’র সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুর রশিদ ও বর্তমান ইউপি সদস্য মোরছালিনের সহযোগিতায় এলাকার লোকজন  নিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে চেষ্টা করে। এর মধ্যে অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা ও স্বপ্নের বসতঘর গুলো এবং আসবাবপত্র সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে ইউপি সদস্য মোরসালিন জানান বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে তাজুল ইসলামের ৩ লক্ষ ৫০ হাজার টাকা, জাহাঙ্গীরের ২ লক্ষ টাকা, দেলোয়ার হোসেনের ৮০ হাজার টাকা ও রাশেদ হোসেনের ৫৫  হাজার টাকা ঘরে রক্ষিত ছিল। তারা বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে টাকাগুলো ঘরে রক্ষিত ছিল

এ বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ জানান অগ্নিকাণ্ডের ডাক চিৎকারের শুনে আমি আশেপাশের লোকজনের সহযোগিতা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের কোনকিছুই তাদের রক্ষা হয়নি। বর্তমানে তারা সবকিছু হারিয়ে সর্বত্র হয়ে পড়েছে। আমাদের অভিভাবক মাননীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, এমপি মহোদয় ও সংশ্লিষ্ট প্রশাসনের নিকট আকুল আবেদন ৫টি পরিবারকে সহযোগিতা করার সু-দৃষ্টি কামনা করছি। অগ্নিকাণ্ডের সংবাদে শাহরাস্তি থানা পুলিশ  উপ-পরিদর্শক (এসআই) মোঃ আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছে।


এই বিভাগের আরও খবর