শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

শাহরাস্তির শহিদুলের ৩২ বছরের গড়া ব্যবসা প্রতিষ্ঠান চোখের সামনে ভস্মিভুত হয়ে গেল

reporter / ৪৯১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার বঙ্গবাজারের তৈরি শার্টের দোকান ব্যবসায়ী শহিদুল ইসলাম মজুমদার। ৩২ বছর ধরে তিলে তিলে গড়েছিলেন শার্টের পাইকারী দোকান। এ আয় দিয়ে চলত পুরো পরিবার।  রোজগারের একমাত্র সম্বল ছিল দোকানটি। কিন্তু মঙ্গলবার ভোরের আগুনে এক নিমিষেই শেষ হয়ে গেল সবকিছু। শহিদুলের গ্রামের  বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলায়।

শহিদুল জানান, সকাল সাড়ে ৬টায় খবর পায় বঙ্গবাজার মার্কেটে আগুন লেগেছে। শনিরআখড়া থেকে দ্রুত তিনি চলে আসেন তার ব্যবসা প্রতিষ্ঠানের কাছে। এসে দেখেন পুরো মার্কেটে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস পানি দিচ্ছে। কোনো কিছুতেই নিভছিল না আগুন।তার  তিনটি দোকানসহ পুরো মার্কেট আগুনে পুরে  ছাই হয়ে গেছে।

তিনি বলেন, চেয়ে চেয়ে দেখা আর  আহাজারি করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তবে আশায় ছিলাম হয়ত আগুনের হাত থেকে বেঁচে যাবে এনেক্সকো টাওয়ার। সেখানে তার আরেকটি দোকান ও দুটি গোডাউন ছিল । কিন্তু সেই এনেক্সকো টাওয়ারেও আগুন  জ্বলছে।

শাহরাস্তি থেকে শহিদুল ইসলাম মজুমদারের ফুলবাড়িয়া বঙ্গবাজার মার্কেটে ব্যবসায় হাতেখড়ি ১৯৯১ সালে। গত ৩২ বছরে পুঁজি বাড়িয়ে গড়েছেন চারটি দোকান। চার দোকানের মালামাল রাখার জন্য এনেক্সকো টাওয়ারে নিয়েছেন দুটি গোডাউন।ফুলবাড়িয়ার বঙ্গবাজারে বঙ্গ, আদর্শ, মহানগরী ও গুলিস্তানএই চারটি মার্কেট পাশাপাশি। সবগুলোই পুড়ে গেছে। এনেক্সকো টাওয়ারটা বাকি ছিল সেটাও জ্বলছে।

শহিদুল ইসলাম বলেন, ঈদুল ফিতরের কেনাকাটাই সারা বছরের রোজগারের বড় উপলক্ষ্য। ঈদ উপলক্ষ্যে চারটা দোকানসহ ও গোডাউনে প্রায় আট কোটি টাকার মালামাল তুলেছিলাম।
এদিকে, বঙ্গবাজারে লাগা আগুন এখনো বাড়ছে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। ফায়ার সার্ভিস অধিদপ্তর থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের সদস্যরা মার্কেটের চার দিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছে। বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন পাশের এনেক্সকো টাওয়ারেও ছড়িয়ে পড়েছে।
বঙ্গবাজারে যদি কয়েক হাজার দোকান থাকে সেখানে চাঁদপুর জেলার সদর, হাইমচর, হাজীগঞ্জ, শাহরাস্তি ও ফরিদগঞ্জের ব্যবসায়ী সবচেয়ে বেশি। ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা তাদের দোকান গুলোতে পর্যাপ্ত পরিমাণে তৈরি পোষাক মজুদ করেছিল। আজকের আগুনে ব্যবসায়ীদের সকল আশা আকাঙ্ক্ষা  আগুনে পুরে নিমিষে ভস্ম হয়ে গেছে।


এই বিভাগের আরও খবর