শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফরিদগঞ্জের শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

reporter / ৪৫৪ ভিউ
আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

মোঃ জাহিদুল ইসলাম ফাহিম  : শীতকালী ক্রীড়া প্রতিযোগিতায় চাঁদপুর জেলা পর্যায়ে ৪টি ইভেন্টে প্রথম হওয়া সহ ক্রীড়া প্রতিযোগিতায় কয়েকটি ইভেন্ডে কৃতিত্ব অর্জন করছে ফরিদগঞ্জ উপজেলার ৬ নং গুপ্টি ইউনিয়নের খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ।
উপজেলা পর্যায়ের বাঁচাই পর্ব শেষে ২০ জানুয়ারী (শুক্রবার) চাঁদপুর জেলা স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ব্যাবস্থাপনায় আয়োজিত ৫১তম শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলায় এমন সাফল্য অর্জন করে এই শিক্ষার্থীরা।
শীতকালীন এই ক্রীড়া প্রতিযোগিতায় খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীরা হলো, রাসেল হোসেন বালক বড় গ্রুপের ৪০০ মিটার দৌড়ে প্রথমস্থান অর্জন করেন, বালক মধ্যম গ্রুপের ২০০ মিটার দৌড়ে প্রথমস্থান অর্জন করেছে মোঃ শামীম খন্দকার, বালিকা মধ্যম গ্রুপের বল নিক্ষেপে প্রথম স্থান অর্জন করেছে উম্মে হাবিবা, বালক ছোট গ্রুপের সাইক্লিংয়ে প্রথম স্থান অর্জন করেছে সাইফুল ইসলাম সহ প্রতিযোগীতার এবারের মৌসুমে মোট ৬ জন শিক্ষার্থী কৃতিত্বের মধ্যমে পুরস্কার ও সনদ অর্জন করেন।
শিক্ষার্থীদের এমন সাফল্যে খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক লিটন চন্দ্র সাহা এই প্রতিবেদককে জানান ,আমি আজ গর্বিত আমার শিক্ষার্থীদের নিয়ে। কারন আমার শিক্ষার্থীরা ফরিদগঞ্জ উপজেলার প্রায় অর্ধ শতাধিক প্রতিষ্ঠানকে পেছনে ফেলে আজ জেলা পর্যায়ে সকল উপজেলার শিক্ষার্থীদের অংশগ্রহনের মধ্যে ৪টি খেলায় প্রথম সহ মোট ৬ টি খেলায় কৃতিত্ব অর্জন করেন। শিক্ষার্থীদের এমন অর্জনে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে সত্যিই আমি আনন্দিত এবং গর্বিত৷ একজন ক্রীড়া শিক্ষক  হিসেবে আমি পড়াশুনার পাশাপাশি সবসময় শিক্ষার্থীদের খেলাধুলায় এবং সাংস্কৃতিক চর্চায় সরব রাখার চেষ্টা করি।


এই বিভাগের আরও খবর