শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ 

reporter / ২৬০ ভিউ
আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

শেখ হাসিনা সরকার অসহায় মানুষের পাশে সবসময় ছিল এবং থাকবে
——- মোঃ নুরুল আমিন রুহুল এমপি  
মতলব দক্ষিণ প্রতিনিধিঃ চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল বলেছেন, দেশের গরীব, অসহায় ও অস্বচ্ছল মানুষের পাশে চেখ হাসিনা সরকার সবসময় পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বর্তমান সরকারের আমলে কেউ কোন কষ্টে নেই। ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবেনা।
গতকাল ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে মতলব দক্ষিণ উপজেলার গরীব, অসহায় ও দলীয় নেতাকর্মীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে  তিনি একথাগুলো বলেন। তিনি আরো বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দপশে কোন অভাব অনটন থাকেনা।বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয। আপনারা শেখ হাসিনা সরকারের পাশে থাকবেন, শেখ হাসিনা সরকারও আপনাদের পাশে থাকবে।
শুক্রবার সকাল ১০ টায়  উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা  নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে ও বিআরডিপির চেয়ারম্যান মোফাজ্জল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা  ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস ।
আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার প্রকাশক ও সম্পাদক বোরহান উদ্দিন ডালিম, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, গোলাম হালদার মোল্লা, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আলম পান্না, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ তামিম। এসময় উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকন, বর্তমান সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিকসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পরে সহস্রাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর