শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

শীতের আগাম সব্জি বাজারে, দাম চড়া

reporter / ৪০৪ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ দেশে শীতের আগমনী বার্তা শুরু হয়েছে। এর মধ্যেই বাজারে চলে এসেছে শীতের আগাম অনেক ধরণের সব্জি। কিন্তু কোনভাবেই কমছেনা এসব সব্জির দাম। প্রতিদিনই বাজার উঠানামা করছে। গ্রামের মানুষ নিজেদের উৎপাদিত সব্জিতে চাহিদা মেটালেও শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সব্জি ক্রয় করা খুবই কঠিন হয়ে পড়েছে। আগে এক কেজি সব্জি ক্রয় করলেও এখন অর্ধেক ক্রয় করার সামর্থ নেই অনেকের।
চাঁদপুর শহরের পালবাজার, নতুন বাজার, বিপনী বাগ বাজার ও ওয়ারলেছ বাজারে দেখাগেছে প্রতিটি সব্জির দোকানে শীতের আগাম সব্জি পর্যাপ্ত রয়েছে। কোন ধরণের সংকট নেই বাজারে। কিন্তু মূল্য কোনভাবেই কমছে না। গত কয়েকদিন এসব বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
রবিবার বিকেলে শহরের মিশন রোড মসজিদের সামনে সব্জির দোকানে এবং ভ্যান গাড়ীতে দেখাগেল, লাল শাক বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকায়। মুলার শাক একই দামে। প্রতিকেজি মুলা বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। টমেটু প্রতিকেজি ১২০-১৪০টাকা। করল্লা প্রতিকেজি ৬০ টাকা। সিম প্রতিকেজি ১শ’ টাকা। লাউ ছোট সাইজের ৪০ টাকা। বড় সাইজের লাউ ৭০-৮০টাকা। ভ্যান গাড়ীতে প্রতি পিস ফুলকপি ৪০ টাকা, বাজারের দোকানে ৫০ টাকা। কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ টাকা। ধনিয়া পাতা প্রতি কেজি ২শ’ টাকা। শষা প্রতি কেজি ৪০-৫০টাকা।
খোঁজ নিয়ে জানা গেছে, এসব সব্জি কৃষক সঠিক দাম না পেলেও হাত বদলের কারণে ক্রেতা পর্যায়ে এসে দাম কয়েক গুন বেড়ে যায়।


এই বিভাগের আরও খবর