মতলব উত্তর প্রতিনিধি
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে : চাঁদপুরের মতলব উত্তরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মতলব উত্তর উপজেলা শাখার পক্ষ থেকে ষাটনল কনু মার্কেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ মিছিল করা হয়েছে।
একসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বাদল ঢালী, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শান্ত মিয়া, মতলব উত্তর উপজেলার শাখা সভাপতি মোঃ জিয়া হোসেন জিসান, সহ-সভাপতি, মোঃ মোবারক, শ্যামল মিয়াজি, সাধারণ সম্পাদক, মোঃ হেলালউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ ইমন, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজিব প্রধান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াদ,মোঃ শাহিন মিয়া, সাংকৃতিক বিষয়ক সম্পাদক,মোঃ আহসান,সহ-সাংকৃতিক সম্পাদক, মোঃ হাফিজ আলি প্রমুখ। এছাড়াও ,মোঃ সবুজ মাহমুদ, মাহবুব ঢালী,মোঃমানিক মিয়া, মোঃশিমুল,মোঃরাসেল মিয়া,শরিফ মিয়া, মোঃ রফিক প্রধান,মোঃ হালিম সরকার,মিলন সরকারসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।