শিরোনাম:
ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের

সংসদের ডেপুটি স্পিকারের মৃত্যুতে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপির শোক

reporter / ৩৯৯ ভিউ
আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি।। বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. মো. ফজলে রাব্বী মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর হাজীগঞ্জ- শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর
(অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
শনিবার (২৩ জুলাই) এক শোক বার্তায় তিনি অ্যাড. মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেন, অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া মহান মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন।
প্রসঙ্গত, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া (৭৬) শুক্রবার (২২ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত আনুমানিক ২টার দিকে যুক্তরাষ্ট্রের (স্থানীয় সময় বিকেল ৪টা) নিউইয়র্কস্থ মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


এই বিভাগের আরও খবর