শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

সূচীপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রার্থী নিজাম উদ্দিন সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী

reporter / ২৪৬ ভিউ
আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২

শাহরাস্তি প্রতিনিধিঃ
শাহরাস্তির সূচীপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের  সাধারন সম্পাদক প্রার্থী নিজাম উদ্দিন  সকলের  দোয়া ও সমর্থন প্রত্যাশী।
মুক্তিযুদ্ধের পক্ষের অন্যতম সংগঠন, স্বাধীনতা সংগ্রামের বলিষ্ঠ নেতৃত্বদানকারী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ।

এই সংগঠনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে বার বার সরকার গঠন করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের সেবা করে যাচ্ছেন এবং তাঁর কর্মদক্ষতায় তিনি বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রের উচ্চতর শিখরে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক জেলা ও উপজেলাসহ প্রতিটি পর্যায়ে সংগঠনের মেয়াদ পূর্ণ হওয়ায় সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়েছে।

এরই ধারাবাহিকতায় শাহরাস্তি উপজেলার অন্তর্গত সূচীপাড়া উত্তর ইউনিয়নের আগামী কাউন্সিলে তৃণমূলের নেতা-কর্মীরা স্বপ্ন দেখছেন দলের তরুন প্রজন্মের নেতৃত্বদানকারী সাহসী কন্ঠস্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, শাহরাস্তি  উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ও শাহরাস্তি  উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য নিজাম উদ্দিন কে সাধারণ সম্পাদক হিসেবে।

সূচীপাড়া উত্তর  ইউনিয়নের নয়(০৯) টি ওয়ার্ডের নেতা-কর্মীদের সাথে কথা বললে জানা যায়, নিজাম উদ্দিন একজন তরুণ প্রজন্মের সৎ ও মেধাবী রাজনৈতিক কর্মী। তিনি দলের সাধারণ নেতাকর্মীদের সেবায় দিন-রাত নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আগামী কাউন্সিলে তাকে আমরা সাধারণ সম্পাদক হিসেবে স্বপ্ন দেখে যাচ্ছি।

এ ব্যাপারে সূচীপাড়া উত্তর ইউনিয়নের সাধারন সম্পাদক প্রার্থী নিজাম উদ্দিনের সাথে কথা বললে তিনি জানান, পরিশ্রম কখনো বৃথা যায়না । আল্লাহ ভরসা আগামী কাউন্সিলে আমি তৃণমূলের নেতা-কর্মীদের স্বপ্নকে সফল করতে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে সকলের সার্বিক সহযোগিতা, সমর্থন ও দোয়া প্রত্যাশা করছি।

আমি দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলে, হাজীগঞ্জ- শাহরাস্তি বাসীর জীবনমান উন্নয়নে জননেতা মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম, এমপি মহোদয় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। মাননীয় এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করে  বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সক্ষম হবো ইনশাআল্লাহ।


এই বিভাগের আরও খবর