শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

স্বর্গীয় লিটন পোদ্দারের পরিবারের পাশে দাঁড়ালো চাঁদপুর জেলা বাপসা

reporter / ২৬৮ ভিউ
আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে সহদেবপুর ইউনিয়ন পরিষদের সচিব স্বর্গীয় লিটন পোদ্দারের পরিবারকে নগদ অর্থ ৮০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এ নগদ অর্থ স্বর্গীয় লিটন পোদ্দারের সহধর্মিণীর হাতে তুলে দেন জেলা প্রশাসক কামরুল হাসান।
জেলা প্রশাসক লিটন পোদ্দারের সহধর্মিণীকে বলেন, আসলে শোক জানানোর কোন ভাষা আমাদের নেই। আপনারা ভালো থাকেন এই কামনা করি। যদি কোন প্রয়োজন হয় অবশ্যই বলবেন আমরা আপনাদের পাশে আছি।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. ইমতিয়াজ হোসেন,  বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ রোকন, সাংগঠনিক সম্পাদক ছালামত উল্লাহ খান প্রমূখ।
বাপসা’র কর্মকর্তাদের সাথে আলাপকালে তারা জানান, লিটন পোদ্দার একজন হাস্যোজ্জ্বল মানুষ ছিলেন। ধমকের কথাও তিনি হাসি-মুখে মেনে নিতেন। যেকোন কাজ খুব সুন্দরভাবে সম্পাদন করতেন। এককথায় বলা যায় তিনি একজন ভালো মানুষ ছিলেন। আমরা বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
প্রসঙ্গত চলতি বছরের গত ২৪ জুন ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, ১ কন্যা ও ১ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।


এই বিভাগের আরও খবর