শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

হরিণাঘাটে ওয়েব ব্রিজ স্কেল বন্ধ, চালান দেখে নেয়া হচ্ছে রাজস্ব

reporter / ২৫৩ ভিউ
আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর-শরীয়তপুর হরিণা ফেরিঘাটে যানবাহন এর মালামাল মাপার ডিজিটাল যন্ত্র ‘ওয়েব ব্রিজ স্কেল’ টি সংস্কার করা হচ্ছে। যার কারণে এখন ওই যন্ত্রের মাধ্যমে যানবাহনগুলো মাপা হচ্ছে না। ওয়েব ব্রিজ স্কেল এর সামনে মালবাহী কোন গাড়ীর দীর্ঘ লাইনও নেই। চট্টগ্রাম ও দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে আসা গাড়ীগুলো সরাসরি চলে যাচ্ছে ফেরিঘাটে।
শুক্রবার (২৬ আগষ্ট) সকালে হরিণা ফেরিঘাটে গিয়ে এমন দৃশ্যই দেখা গেলো। বেশ কিছু সময় অপেক্ষা করে দেখাগেল পার হওয়ার জন্য গাড়ীর সংখ্যাও খুবই কম। ওয়েব ব্রিজ স্কেল ঘরটিও কর্মচারী শূন্য। কাজ না থাকায় খুবই নিরব এলাকাটি।
বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) চাঁদপুর হরিণা ফেরিঘাট কার্যালয়ের ম্যানেজার (বাণিজ্য) ফয়সাল চৌধুরী জানান, ওয়েব ব্রিজ স্কেলটিতে বিভিন্ন ত্রুটি দেখা দিয়েছে। যার কারণে এটি মেরামত কাজ চলছে। যে কারণে এখন যানবাহনে থাকা মালামালের চালান দেখেই রাজস্ব আদায় করা হচ্ছে। এছাড়া বিকল্প কোন উপায় নেই। একটি মাত্র ওয়েব ব্রিজ স্কেল। আগামী দুই সপ্তাহের মধ্যে ‘ওয়েব ব্রিজ স্কেল’ চালু হবে বলে জানান এই কর্মকর্তা।


এই বিভাগের আরও খবর