শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

হাইমচরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সাথে মতবিনিময় ও ইফতার সামগ্রী বিতরন করেন রেদওয়ান খান বোরহান

reporter / ৪১২ ভিউ
আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২

 

স্টাফ রিপোর্টার।
পবিত্র মাহে রমজানের প্রথম দিনে নিজ জেলায় রাজনীতিক কর্মাকাণ্ডের পাশাপাশি সামাজিক, মানবিক এবং ধর্মীয় কর্মসূচি পালন করেছেন চাঁদপুরের কৃতি সন্তান বরেণ্য রাজনীতিক ও সমাজসেবক কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবি লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা মৎস্যজীবী লীগের সভাপতি, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জনপ্রিয় ব্যাক্তিত্ব আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
৩ এপ্রিল রোববার দিনভর তিনি দলের নেতাকর্মী এবং সূধিজনদের সাথে নিয়ে বিভন্ন আয়োজনে অংশগ্রহণ করেন। এরমধ্যে দুপুরে হাইমচর উপজেলা চরভৈরবী বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় এবং ইফতার সামগ্রী বিতরণ করেন।
হাইমচর চরভৈরবী বাজারের মেসার্স জনতা ফিস ট্রেডার্সে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ বারেক বকাউলের সভাপতিত্বে ও বাজার ব্যবস্থাপনা কমিটিন সাধারন সম্পাদক ইলিয়াস লিটনের পরিচালনায়
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা সেচ্ছাসেবক লীগের সি. সহ-সভাপতি মোঃ মিজান খান, চরভৈরবী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মেজবা উদ্দিন মোল্ল।
বিকাল সাড়ে ৫টায় চাঁদপুর কালীবাড়ি টাউনহল মার্কেটে সিটি নিয়ন গ্রুপ কার্যালয়ে দলের অসহায় নেতাকর্মী এবং সমাজের দরিদ্র মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
সবশেষ তিনি এতিম কোরআনের হাফেজ এবং সুধিজনদের সাথে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেন।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান বলেন হালাল রোজকারের মাধ্যমে সিয়াম পালন করার অনুরোধ করেন এবং হারাম রোজগার থেকে দূরে থাকার অনুরোধ করেন।
ইফতার ও দোয়া মাহফিলে মিলাদ ও দোয়া পরিচালনা করেন চাঁদপুর শহরের মুখার্জি ঘাট মরহুমা হাজী ফাতেমা খাতুন ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম  হাফেজ মাওঃ মোঃ ইব্রাহিম খলিল।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন
সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি  মোঃ নাজমুল হোসেন পাটওয়ারী, মতলবের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক মাসুদ হাসান, হাইমচর সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ মিজান খান সহ।
এছাড়া তিনি দুপুর দেড়টায় জেলা প্রশাসক কার্যালয়ের ডিসি অঞ্জনা খান মজলিসের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সালাম বিনিময় করেন।
বিকাল ৫টায় সদর উপজেলার নিজ গ্রাম লক্ষ্মীপুর খান বাড়ির পারিবারিক কবরস্থানে বাবা-মার কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন তিনি।
ক্যাপশনঃ চাঁদপুরের হাইমচরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদেরকে ইফতার সামগ্রী বিতরন ও এতিম ছাত্রদের সাথে নিয়ে ইফতার মাহফিল করেন আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।


এই বিভাগের আরও খবর