শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

হাইমচরে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা

reporter / ৩২৪ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

রাফিউ হাসান হামজাঃ চাঁদপুরের হাইমচর  উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযানে তিনটি  ডায়াগনস্টিক সেন্টারের কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
 ২০ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে হাইমচর থানা পুলিশের  সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনজনিত অপরাধে হাইমচরের রীমটাচ ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা, ইউনিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১২ হাজার টাকা এবং নিউ প্যানাশিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ৮ হাজার টাকা  সহ সর্বমোট ৩ টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
নুর হোসেন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনজনিত অপরাধে ও জনস্বার্থে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর