শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

হাইমচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে আসে।

reporter / ৩১০ ভিউ
আপডেট : বুধবার, ১৮ মে, ২০২২

মোঃ আলমগীর হোসেনঃ
হাইমচরে পানিতে ডুবে মেহরাজ নামের ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
১৭ মে মঙ্গলবার দুপুর ১২ টার সময় হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নের মহজমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মেহরাজ ঐ গ্রামের জুয়েল গাজীর ৩য় ছেলে। মৃত শিশুটি ৫৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্র ছিল। তার মৃত্যুতে মহজমপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে।
মৃত মেহরাজের পারিবারিক সূত্রে জানাজায়, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে মেহরাজ ও তার সমবয়সী চাচাতো বোনের সাথে বাড়ির পুকুর গোসল করতে যায়। ঐ সময় সাঁতার না জানা মেহরাজ পানিতে ডুবে যায়। মেহরাজের সাথে থাকা ছোট শিশুটি কান্না করতে করতে বাড়িতে গিয়ে মেহরাজ পানিতে ডুবে যাওয়ার বিষয়টি জানায়। বাড়ির লোকজন পুকুর পাড়ে গিয়ে তাকে খোজতে থাকে। প্রায় আধাঘন্টা খোজার পর মেহরাজের নিথর দেহ উঠানো হয় পানির নিচ থেকে। তৎক্ষনিক লোকজন শিশুটিকে নিয়ে হাইমচর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শিশু মেহরাজের বাবা” মা’র আহাজারিতে আকাশ বাতাশ ভারি হয়ে উঠে। পরে শিশুটিকে তাদের বাড়িতে নিয়ে যায় পরিবারের লোকজন।
মৃত শিশুটির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


এই বিভাগের আরও খবর