শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

হাইমচরে পূর্বশত্রুতার জের ধরে নিরীহ পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ৪

reporter / ২৭১ ভিউ
আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

স্টাফরিপোর্টারঃ
হাইমচর উপজেলা দক্ষিণ আলগী ইউনিয়নে জনতা বাজার পূর্ব পাশে  পূর্ব শত্রুতার জেরধরে প্রতি পক্ষের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এব্যপারে সরজমিনে গিয়ে জানাযায়, দক্ষিণ আলগী  ইউনিয়নের দুলাল আখন এর পরিবারের উপর এই বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালায়। এতে দুলাল আখন, পারভিন, শুমি, রাকিব সহ ৪ জন গুরুতর আহত হয়েছে।
২৪ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টার  সময় জনতা বাজার সংলগ্ন চরভাঙ্গা গ্রামের আখন বাড়িতে, আমাতুল্লাহ আখনের ভাই শরপুতউল্লাহ আখন, সবুজ, আনোয়ার আখন, শামসুল আখন ও তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে মোঃ দুলাল আখনের পরিবারের উপর এ হামলা চালায়। বর্বরোচিত এ পৈচাসিক সন্ত্রাসী হামলায় দুলাল আখন তার ছেলে সাকিব আখন শুমি  আহত হয়। স্থানীয়রা আহত দুল্লাল আখনের পরিবারকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে আহত ব্যাক্তির শারীরিক অবস্থার আশংকা দেখাদিলে কর্তব্যরত চিকিৎসকগন তাকে চাঁদপুর সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। এরপর স্বজনরা তাদের রোগীর শারীরিক অবস্থার অবনতি দেখলে তারা স্বাস্থ্য কমপ্লেক্সে কান্নায় ভেংগে পরেন। বর্তমানে আহত দুল্লাল আখন  এর পরিবার চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাদিন রয়েছে।
আহতের স্বজনরা হাইমচর থানায়  হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ  দায়েরের করেন।
দুলাল আখনের মেয়ে শুমি জানান আমার শিশু সন্তানকে আনোয়ার আখন, সবুজ আখন আমার কোল  থেকে চিনিয়ে নিয়ে বেদম মারপিট করেন।
ভুক্তভোগীর পরিবার হামলাকারীদের বিরুদ্ধে সুস্থ বিচারের দাবি জানান।
এবিষয়ে আমাতুল্লাহ আখনের ভাই
শরপুতউল্লাহ আখন, সবুজ, আনোয়ার আখন, শামসুল আখন এর সাথে যোগাযোগ করলে তার ব্যবহৃত মোবাইল ফোন  বন্ধ পাওয়া যায়।


এই বিভাগের আরও খবর