শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

হাইমচরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছেন ১১৪ ভুমি ও গৃহহীন পরিবার

reporter / ৩৮৭ ভিউ
আপডেট : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২

মোঃ আলমগীর হোসেনঃ

মুজিব বর্ষে সারা দেশে ঈদ উপহার  হিসেবে ৩২ হাজার পরিবারকে ভুমি ও গৃহ প্রদান কর্মসূচির আওতায়  চাঁদপুরের হাইমচর উপজেলায় ভুমি ও গৃহহীন ১১৪ পরিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পবিত্র ঈদ উপহার  জমি ও ঘর প্রদান করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী।
আজ ২৪ এপ্রিল রবিবার উপজেলা নির্বাহী অফিসার তার কার্যালয়ে হাইমচর প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকদেরকে জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার বেলা ১১ টায় একযোগে জমি ও গৃহ বিতরণ উদ্ভোদন করবেন, হাইমচর উপজেলার ১১৪ টি পরিবার  ২ শতক জমি ও গৃহ পাবে। ২৬ এপ্রিল  তাদেরকে ভুমি ও গৃহের মালিকানা দলিল হস্তান্তর করা হবে।
 মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক  পর্যায়ক্রমে হাইমচর উপজেলার সকল ভূমি ও গৃহহীন পরিবার কে পূর্নবাসন করা হবে।
মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে  হাইমচরের ভূমি ও গৃহহীন ১১৪ পরিবারের মাঝে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন হবে আগামী ২৬ এপ্রিল।
২৪ এপ্রিল ২০২২ বেলা ৪ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী।
উপস্থিত আছেন  উপজেলা ভুমি সহকারী কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ সভাপতি মোঃ ইসমাইল হোসেন,প্রচার সম্পাদক শাহ আলম মিজি, দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশিদ, ক্রীড়া সম্পাদক কবির হোসেন, হাইমচর প্রেসক্লাব কার্যনির্বাহী সদস্য নাজমুল আলম পলাশ, মতিন শিকদার,মোশাররফ হোসেন নয়ন।


এই বিভাগের আরও খবর