শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

হাইমচরে বিশেষ অভিযানে দুই মাদক কারবারি আটক

reporter / ৪৭৬ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

মোঃ আলমগীর হোসেনঃ গতকাল ( ৮আগষ্ট) মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় সোনা মিয়া আখনের বাড়ির সামনে বট তলী থেকে গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর থানা অফিসার্স ইনচার্জ এর নির্দেশনা ক্রমে এস আই নাজমুস সাকিব ও এএসআই নাজমুল এবং শফিকুর রহমান এর যৌথ অভিযানে দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হন।

আটক কৃতরা হলেন,(১)সুমন আখন(৩৫)পিতাঃ মৃত মজিবুর রহমান আখন।
(২)জুম্মান আখন(২২)পিতাঃ মৃতঃ শাজাহান আখন সর্ব সাং কমলাপুর গ্রাম,৫নং ওয়ার্ড,উত্তর আলগী,হাইমচর,চাঁদপুর।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল,উত্তর আলগী ৫নং ওয়ার্ডের বটতলা রোড থেকে দুজন মাদক কারবারিকে ২৭’পিচ ইয়াবা টেবলেট সহ আটক করে।
এবিষয়ে হাইমচর থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন বলেন,আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে দুজন মাদক কারবারি বটতলী রাস্তাধরে যাচ্ছে,এমতাবস্থায় আমার থানার এসআই নাজমুস সাকিব এর নেতৃত্বে একটি টিম সেখানে উপস্থিত হয়ে তাদের আটক করে এবং তল্লাশি চালিয়ে সুমন ও জুম্মান এর কাছে ২৭’পিচ ইয়াবা টেবলেট পায়।
এসময় তাহাদের মাদক বহনকারী হিসেবে আটক করা হয়,আটক করে পুলিশ তাহাদের হাইমচর থানায় নিয়ে আসে।বর্তমানে তারা হাইমচর থানায় আটক রয়েছে।
এসআই নাজমুস সাকিব বলেন,আটক কৃতদের মামলা প্রস্তুতির কাজ চলমান রয়েছে আইনী কার্য শেষ হলে আসামিদের চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হবে।


এই বিভাগের আরও খবর