শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

হাজীগঞ্জে ভোজ্য তেলের গোডাউন গুলোতে  ভ্রাম্যমান আদালতের তল্লাশি

reporter / ৩৭৯ ভিউ
আপডেট : সোমবার, ১৬ মে, ২০২২

হাজিগন্জ প্রতিনিধিঃ চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ভোজ্য তেলের গোডাউনগুলোতে তল্লাশি করেছে ভ্রামমাণ আদালত।
রবিবার (১৫ মে) দুপুরে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান পাইকারী আড়তদারদের বিভিন্ন গোডাউনে তেলের মজুত ও পুরানো তেল আছে কিনা তা খুঁজে দেখা হয়। এ ছাড়াও বাজারে বিভিন্ন মুদি দোকানে ডিসপ্লেতে ভোজ্য তেল আছে কিনা ভ্রাম্যমাণ আদালত তা খুঁজে দেখেন।
কোন ব্যবসায়ীর দোকানে ভোজ্য তেলের মজুত না থাকায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম ব্যবসায়ীদের অভিনন্দন জানান।
ইউএনও বলেন, হাজীগঞ্জ বাজারে আমরা যেসব মুদি দোকানের গোডাউনগুলো অভিযান চালিয়েছি, সেগুলোতে ভোজ্য তেলের মজুত পাইনি।
তিনি বলেন, এটা ব্যবসায়ীদের আমার একটা ম্যাসেজ। আপনার অবশ্যই তেল মজুত করবেননা এবং সরকারের বেঁধে দেয়া মূলের বেশী কেউ তেল বিক্রয় করবেননা। হাজীগঞ্জ বাজারে তেলের কোন ক্রাইসিস নেই।  বিভিন্ন দোকানে পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে। আমরা কাউকে জরিমানা করতে আসেনি, যারা সরকার নির্ধারিত মূল্যের চেয়েও বেশী দামে ভোজ্য তেল বিক্রি করছে তাদেরকে সতর্ক করার জন্য এ অভিযান।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী ও পুলিশ সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর